উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনায় দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশনা পাঠানো হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত চিকিৎসাধীন। বিমানের সঙ্গে সঙ্গে স্কুল ভবনে আগুন ধরে যায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বিজিবি, সেনাবাহিনী ও হেলিকপ্টারযোগে উদ্ধার অভিযান চালানো হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।