Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে। উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের অনুমোদিত এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং সদস্য-সচিব হিসেবে আছেন প্রক্টর সাইফুদ্দীন আহমদ। ১ জুলাই অনুষ্ঠিত প্রথম বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা এবং অংশগ্রহণ নিশ্চিত করতে নানা পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। চিফ রিটার্নিং কর্মকর্তা ড. জসীম উদ্দিন ও রিটার্নিং কর্মকর্তা ড. গোলাম রব্বানী নির্বাচনী প্রক্রিয়া উপস্থাপন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।