Web Analytics

সরকারি কর্মজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামোতে মন্ত্রিসভার অনুমোদনকে ইতিবাচক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সংস্থাটি বলেছে, বর্ধিত বেতন-ভাতার সুবিধা পেতে সরকারি কর্মজীবী ও তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়, ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করে প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আর্থিক সক্ষমতার কঠিন সীমাবদ্ধতার মধ্যেও তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত যৌক্তিক। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে সরকারি কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত সেবা আশা করা সম্ভব নয়। তবে তাঁর মতে, যারা প্রতি বছর আয়-ব্যয় ও সম্পদের বিবরণী হালনাগাদ করে প্রকাশ করবেন, কেবল তাঁদের ক্ষেত্রেই নতুন বেতন বৃদ্ধি প্রযোজ্য হওয়া উচিত।

টিআইবি বলেছে, সৎ সরকারি কর্মীদের জন্য নতুন বেতনস্কেল ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয়, কিন্তু কার্যকর জবাবদিহি ছাড়া ঢালাও প্রয়োগে দুর্নীতি বাড়তে পারে। সংস্থাটি ২০১৫ সালের অষ্টম পে-স্কেলের পর অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বেড়েছিল বলে উল্লেখ করেছে। বেতন বৃদ্ধি নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বাড়িয়ে নিম্নআয়ের মানুষের দুর্ভোগও বাড়াতে পারে বলে সতর্ক করেছে টিআইবি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।