Web Analytics

রাজধানীতে বাস রুট র‍্যাশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি কোম্পানির অধীনে সাতটি রুটে ৮৬১টি বাস চলাচলের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কার্যক্রমটির উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

রুটগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের শিববাড়ী-আজিমপুর, টঙ্গী-আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা-কেরানীগঞ্জের চুনকুটিয়া এবং ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, চিটাগাং রোড-কাঁচপুর ও আবদুল্লাহপুরের ধউর। মিরপুর-১ থেকে কাকলী-বনানী সার্কুলার রুটও অন্তর্ভুক্ত রয়েছে। এসব রুটের মোট দৈর্ঘ্য প্রায় ২০০ কিলোমিটার এবং এসি ও নন-এসি বাস চলবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বাসগুলোর জন্য পরিচ্ছন্নতা, চলাচল-উপযোগিতা, ডিজিটাল রুট ও গন্তব্য প্রদর্শন এবং স্টপেজ তালিকা সংযুক্ত রাখাসহ কয়েকটি নিয়ম নির্ধারণ করেছে। চালক ও কর্মীদের পরিচ্ছন্ন পোশাক পরতে ও যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো-নামানো, অতিরিক্ত সময় অপেক্ষা, যান চলাচলে বাধা এবং নিয়মবহির্ভূত ওভারটেকিং নিষিদ্ধ। পর্যায়ক্রমে ঢাকার ৩২টি রুটে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।