রাজধানীতে বাস রুট র্যাশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি কোম্পানির অধীনে সাতটি রুটে ৮৬১টি বাস চলাচলের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কার্যক্রমটির উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।
রুটগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের শিববাড়ী-আজিমপুর, টঙ্গী-আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা-কেরানীগঞ্জের চুনকুটিয়া এবং ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, চিটাগাং রোড-কাঁচপুর ও আবদুল্লাহপুরের ধউর। মিরপুর-১ থেকে কাকলী-বনানী সার্কুলার রুটও অন্তর্ভুক্ত রয়েছে। এসব রুটের মোট দৈর্ঘ্য প্রায় ২০০ কিলোমিটার এবং এসি ও নন-এসি বাস চলবে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বাসগুলোর জন্য পরিচ্ছন্নতা, চলাচল-উপযোগিতা, ডিজিটাল রুট ও গন্তব্য প্রদর্শন এবং স্টপেজ তালিকা সংযুক্ত রাখাসহ কয়েকটি নিয়ম নির্ধারণ করেছে। চালক ও কর্মীদের পরিচ্ছন্ন পোশাক পরতে ও যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো-নামানো, অতিরিক্ত সময় অপেক্ষা, যান চলাচলে বাধা এবং নিয়মবহির্ভূত ওভারটেকিং নিষিদ্ধ। পর্যায়ক্রমে ঢাকার ৩২টি রুটে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
রুট র্যাশনালাইজেশনে ঢাকার সাত রুটে চলবে ৮৬১টি বাস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।