Web Analytics

সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাওয়ার লক্ষণ দেখিয়েছে, যদিও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল মন্থর। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, অর্থবছর ২০২৬-এ জিডিপি প্রবৃদ্ধি প্রাথমিকভাবে ৪ দশমিক ১৪ শতাংশ প্রাক্কলন করা হয়েছে, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের চেয়ে বেশি।

জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ, যা মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয়ে চাপ অব্যাহত রেখেছে। তবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির কারণে বৈদেশিক খাতে তুলনামূলক ভালো অবস্থা দেখা গেছে। এতে ব্যালেন্স অব পেমেন্টস ও বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা কিছুটা শক্তিশালী হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এমসিসিআই বলেছে, জুনে রপ্তানি প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি দুর্বল ছিল। উচ্চ সুদহার ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বেসরকারি বিনিয়োগ, ঋণপ্রবাহ এবং অভ্যন্তরীণ চাহিদা বাধাগ্রস্ত হয়েছে। সংগঠনটি মূল্যস্থিতি নিশ্চিত, আর্থিক খাত শক্তিশালী, বেসরকারি বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখার পরামর্শ দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।