Web Analytics

মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করার পর ২০১৪ সালে প্রেসিডেন্ট হওয়া আবদেল ফাত্তাহ আল-সিসি নিরাপত্তা, কেন্দ্রীয় কর্তৃত্ব, বৃহৎ অবকাঠামো, বিনিয়োগ ও আধুনিকায়নকে কেন্দ্র করে রাষ্ট্রনির্ভর উন্নয়ন মডেল এগিয়েছেন। তাঁর সরকারের ‘মিসর ভিশন ২০৩০’-এ টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রতিযোগিতা, সামাজিক ন্যায়বিচার, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য ও আঞ্চলিক ভারসাম্যের লক্ষ্য উল্লেখ আছে। নতুন প্রশাসনিক রাজধানী, মহাসড়ক, সেতু, রেলপথ, বিদ্যুৎকেন্দ্র, বন্দর, নতুন শহর ও সুয়েজ খাল সম্প্রসারণ এ মডেলের দৃশ্যমান প্রকল্প।

সমর্থকদের মতে, সেনাবাহিনীর সাংগঠনিক সক্ষমতা দ্রুত অবকাঠামো বাস্তবায়নে সহায়তা করে এবং বিপ্লব-পরবর্তী অস্থিরতা, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক সংঘাতের মধ্যে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন ছিল। সমালোচকেরা নতুন রাজধানীর আনুমানিক ৫৮ বিলিয়ন ডলার ব্যয়, সেনাবাহিনীর অর্থনৈতিক ভূমিকা এবং বেসরকারি খাতের সঙ্গে অসম প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইএমএফের হিসাবে ২০২২-২৩ অর্থবছরে মোট বিনিয়োগের ৭৪ শতাংশ ছিল সরকারি; প্রতিবেদনে ৯৭টি সামরিক মালিকানাধীন প্রতিষ্ঠানের কথাও আছে।

আইএমএফ জানায়, ২০২৪-২৫ অর্থবছরে সরকারি ঋণ জিডিপির ৯১ দশমিক ৮ শতাংশে পৌঁছায় এবং সরকারি রাজস্বের প্রায় ৮৩ শতাংশ সুদ পরিশোধে যায়। বিশ্বব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে ৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির কথা বললেও দারিদ্র্য ও রাজনৈতিক স্বাধীনতার সংকোচন নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।