Web Analytics

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন নতুন ‘আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫’ জারি করেছে। এতে ২০২৩ সালের পুরনো নীতিমালা বাতিল করা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার জন্য ৩০ দিনের সময় দেওয়া হবে। আবেদনপত্র ই-মেইল, ফ্যাক্স বা দূতাবাসের মাধ্যমে জমা দেওয়া যাবে। কমিশন যাচাই-বাছাই শেষে তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে, যেখানে ভিসা দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না, বরং অভিজ্ঞ ও নির্ভরযোগ্য পর্যবেক্ষকদের নিয়োগ দেয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।