Web Analytics

বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো ইসরাইলি। শনিবার রাতের বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। বিক্ষুব্ধ লিশাই মিরান লাভি বলেন, ‘এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে।' মিরান লাভি হামাসের হাতে বন্দি জিম্মি ওমরি মিরানের স্ত্রী। তিনি ট্রাম্পের প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য হস্তক্ষেপের আহ্বান জানান। জরিপ বলছে, অধিকাংশ ইসরাইলি নাগরিক মনে করেন, যুদ্ধ এখনই বন্ধ করা উচিত, যাতে প্রায় ৫০ জন জিম্মিকে মুক্ত করা সম্ভব হয়। শুধু নিজ দেশের নাগরিক নয়, পশ্চিমের মিত্ররাও নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরোধিতা করছে। বিক্ষোভে ৬৯ বছর বয়সি অবসরপ্রাপ্ত রামি দার বলেন, ‘সরকার উগ্রপন্থী। দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।'

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।