Web Analytics

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রথম মুসলিম সিনেটর হিসেবে বর্ণিত ডা. আবদুল আল-সাইয়েদ ইসলামবিদ্বেষ, ধর্মীয় পরিচয়ভিত্তিক বৈষম্য এবং যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে মুসলিমদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আপসহীন পদক্ষেপের অঙ্গীকার করেছেন। সম্প্রতি সিএনএনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি মার্কিন মুসলিমদের নিরাপত্তা ও নাগরিক অধিকার সুসংহত করা এবং ফিলিস্তিনসহ নিপীড়িত মুসলিমদের অধিকার রক্ষাকে রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

নির্বাচনি প্রচারণায় তাঁর মুসলিম পরিচয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান শিবিরের কটাক্ষ এবং ‘জিহাদি’ তকমার জবাবে আল-সাইয়েদ বলেন, প্রার্থনার ধরন বা ধর্মীয় পদ্ধতির কারণে কাউকে অপরাধী বা দানব বানানোর চেষ্টা বন্ধ করতে হবে। তিনি এমন পরিবেশ গড়ার কথা বলেন, যেখানে মুসলিম ও অন্য সম্প্রদায়ের পরিবার স্কুল বা উপাসনালয়ে সন্তান পাঠাতে গিয়ে আতঙ্কে থাকবে না এবং সবাই সমান মর্যাদা ও নিরাপত্তায় বসবাস করবে।

আল-সাইয়েদ গাজায় অস্ত্র সরবরাহ ও নীতিকে প্রতিরোধের কথা বলেন, যা তাঁর ভাষ্য অনুযায়ী বর্ণবাদ ও গণহত্যাকে সহায়তা করছে। আন্তর্জাতিক আইন ও লেহি নীতি লঙ্ঘন করে যুদ্ধাপরাধে ব্যবহৃত অস্ত্র সহায়তা বন্ধে আইনি লড়াইয়ের কথাও জানান তিনি। ইরানবিরোধী যুদ্ধ বন্ধ, কূটনীতি ও পরমাণু আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে তিনি করপোরেট অস্ত্র ব্যবসায়ী ও ইসরায়েলপন্থি লবির প্রভাবমুক্ত প্রতিনিধিত্বের প্রতিশ্রুতি দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।