Web Analytics

সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৩ জনই শিশু। বৃহস্পতিবার কালোগি শহরে সংঘটিত এই হামলায় একটি শিশু বিদ্যালয়, একটি হাসপাতাল ও ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্যবস্তু হয়। চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন, এতে আরও ৩৮ জন আহত হয়েছেন।

দক্ষিণ কর্দোফান রাজ্য সরকার হামলাটিকে আরএসএফ-সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের ‘জঘন্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। ইউনিসেফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে শিশুদের অধিকারের ভয়াবহ লঙ্ঘন বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সি অন্তত ১০ জন শিশু রয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধ ইতোমধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪০ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।