ভারতের হরিয়ানার গুরুগ্রাম থেকে পশ্চিমবঙ্গের মালদার ছয়জন মুসলিম শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ। পরিবার ও অধিকারকর্মীদের অভিযোগ, থানায় তাদের দিয়ে জোরপূর্বক কাজ করানো হচ্ছে এবং দিনে মাত্র একবার খাবার দেওয়া হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশইন করা হতে পারে। এ ঘটনায় পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর হস্তক্ষেপের দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ অপবাদে হয়রানি বাড়ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।