Web Analytics

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলায় র‌্যাব-১ সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. রাকিব হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ওই ভবনে কিছু ব্যক্তি জাল টাকা তৈরি ও বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। অভিযানে ৫ লাখ ৪০ হাজার টাকার জাল নোট, কাগজে প্রিন্ট অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট এবং চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আরিফ রায়হান, রুবেল মিয়া ও জাহিদুল ইসলাম ওরফে সবুজ।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে জাল টাকা তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। গ্রেপ্তারকৃতদের ও উদ্ধারকৃত আলামত টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।