Web Analytics

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

তিনি জানান, নির্বাচনকালীন সময়ে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বিভাগীয় পর্যায়ে একটি কোর কমিটি সক্রিয় রয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন মোট এক লাখ চার হাজার ৬৬ জন সদস্য, যার মধ্যে সেনাবাহিনীর ১০ হাজার, বিজিবির ৪ হাজার ১২৩, রাজশাহী রেঞ্জ পুলিশের ১৩ হাজার ৭৯৬, মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৪০৫, র‌্যাবের ১ হাজার ৬ এবং আনসারের ৭২ হাজার ৭৩৬ জন সদস্য রয়েছেন।

রাজশাহী বিভাগে মোট ৫ হাজার ২৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৭৬৭টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৫ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ২ হাজার ৩১৮টি বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।