Web Analytics

এজিআরএ বা অ্যালায়েন্স ফর এ গ্রিন রেভল্যুশন ইন আফ্রিকার দুই দশক নিয়ে নতুন এক গবেষণায় বলা হয়েছে, ভুট্টা চাষ সম্প্রসারণের ফলে আফ্রিকার ঐতিহ্যবাহী ফসলের জমি ও বিনিয়োগ কমছে। এজিআরএ-সংশ্লিষ্ট দেশগুলোতে বড় অঙ্কের ভর্তুকি ও বিনিয়োগ ভুট্টার দিকে যাওয়ায় বাজরা, জোয়ার, কাসাভা ও চিনাবাদামের মতো স্থানীয় ফসল পিছিয়ে পড়ছে বলে গবেষকদের দাবি।

গবেষণা অনুযায়ী, নতুন জমিতে চাষ বাড়ানোর ফলে ভুট্টার উৎপাদন দ্বিগুণের বেশি হয়েছে। গত ১৮ বছরে এর ফলন প্রায় ৪০ শতাংশ বেড়েছে, যা এজিআরএর প্রত্যাশিত ১০০ শতাংশ বৃদ্ধির চেয়ে কম। ভুট্টার জমি ৭১ শতাংশ বাড়লেও বাজরার জমি ১২ শতাংশ কমেছে। বাজরার উৎপাদন ২৭ শতাংশ এবং ফলন ১৭ শতাংশ কমেছে। মালাউই ও ইথিওপিয়ায় ভুট্টার ফলন তুলনামূলক বেশি বাড়লেও কেনিয়ায় তা কমেছে।

গবেষকদের মতে, তাপ ও খরা সহনশীল এবং কম উপকরণে উৎপাদনযোগ্য বাজরাসহ নানা স্থানীয় ফসল জলবায়ু পরিবর্তনের সময়ে গুরুত্বপূর্ণ। এজিআরএ এখন কিছু বৈচিত্র্যময় ফসলকে বীজ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করলেও গবেষকেরা কৃষকের বীজ সংরক্ষণ, ব্যবহার, বিনিময় ও উন্নয়নের অধিকার নিশ্চিত এবং স্থানীয় জাত ও কৃষিজ্ঞান সংরক্ষণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।