Web Analytics

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে ঢাকার ছয়টি হাসপাতালে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (১২ জুন) রাতে অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার্ড করা রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ছয়টি হাসপাতাল হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

এই পদক্ষেপের মাধ্যমে লাইসেন্স বাতিলের কারণে রোগীদের চিকিৎসা ব্যাহত না হয়ে ধারাবাহিক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।