রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে ঢাকার ছয়টি হাসপাতালে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (১২ জুন) রাতে অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার্ড করা রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ছয়টি হাসপাতাল হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
এই পদক্ষেপের মাধ্যমে লাইসেন্স বাতিলের কারণে রোগীদের চিকিৎসা ব্যাহত না হয়ে ধারাবাহিক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।