Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিন ধরনের ঝুঁকি চিহ্নিত করেছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনী মোবাইল কোর্ট আইনের আওতায় বিচারিক ক্ষমতা ও ভোটের দিন ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি চেয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সেনাবাহিনীর প্রতিনিধি এই প্রস্তাব দেন। তবে ইসি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, দীর্ঘদিন ভোট না হওয়ায় অতিরিক্ত উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতে পারে, যা প্রথম ঝুঁকি। দ্বিতীয় ঝুঁকি হিসেবে তিনি একটি পক্ষের পরিকল্পিত নাশকতার আশঙ্কা এবং তৃতীয় ঝুঁকি হিসেবে কালো টাকা, জাল টাকা ও সীমান্তপারের সংযোগের কথা উল্লেখ করেন।

নির্বাচন ঘনিয়ে আসায় ইসি সেনাবাহিনীর প্রস্তাব ও ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।