Web Analytics

পশ্চিমবঙ্গে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নির্বাচনের ফল ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই তিন ভাগে বিভক্ত হয়েছে। ২৮ বছরের পুরোনো এই দলটি মাত্র ২৮ দিনের মধ্যে ভেঙে পড়ে। রাজ্যের বেশির ভাগ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘আসল তৃণমূল’ নামে নতুন ব্লক গঠন করে রাজ্য বিধানসভায় বিরোধী দলের ভূমিকা নিচ্ছেন। অন্যদিকে, দিল্লিতে অন্তত ২০ জন লোকসভা এমপি দল ছেড়ে ‘এনসিপিআই’ নামে নতুন দলে যোগ দিয়ে এনডিএ জোটকে সমর্থন করেছেন। মূল দলটি এখন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে থেকে ‘কালীঘাট তৃণমূল’ নামে পরিচিত।

দল ভাঙার পেছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে—আদর্শহীন ও নির্বাচননির্ভর রাজনীতি, বিজেপির সক্রিয় ভূমিকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করপোরেট ধাঁচের নেতৃত্ব। বিজেপি বিদ্রোহীদের উৎসাহিত করে পশ্চিমবঙ্গে একটি ‘বন্ধুত্বপূর্ণ’ বিরোধী দল গঠনের চেষ্টা করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এই দ্রুত বিভাজন তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।