Web Analytics

বাংলাদেশ সরকার পূর্বের মতো প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রীপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক যুব দিবস প্রতি বছর ১২ আগস্ট আলাদাভাবে পালিত হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবটি আনা হয়, যা অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত সিদ্ধান্তের পরিবর্তন। তখন জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত হয়েছিল। মন্ত্রণালয় জানায়, বর্ষাকালে উভয় দিবস একসঙ্গে পালনের ফলে যুব র‍্যালি, সমাবেশ ও মেলা আয়োজন ব্যাহত হয় এবং উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রয়ে সমস্যায় পড়েন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে পালিত হবে এবং আন্তর্জাতিক যুব দিবস সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় উদযাপিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।