বাংলাদেশ সরকার পূর্বের মতো প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রীপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক যুব দিবস প্রতি বছর ১২ আগস্ট আলাদাভাবে পালিত হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবটি আনা হয়, যা অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত সিদ্ধান্তের পরিবর্তন। তখন জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত হয়েছিল। মন্ত্রণালয় জানায়, বর্ষাকালে উভয় দিবস একসঙ্গে পালনের ফলে যুব র্যালি, সমাবেশ ও মেলা আয়োজন ব্যাহত হয় এবং উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রয়ে সমস্যায় পড়েন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে পালিত হবে এবং আন্তর্জাতিক যুব দিবস সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় উদযাপিত হবে।
বাংলাদেশে ১ নভেম্বর জাতীয় যুব দিবস পুনরায় নির্ধারণ, ১২ আগস্ট থাকবে আন্তর্জাতিক দিবস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।