Web Analytics

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় যুবদলের এক আলোচনা সভায় গুম ও নিখোঁজ হওয়া নেতাকর্মীদের দ্রুত সন্ধান এবং নির্যাতনের অভিযোগে জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে অজিফা খাতুন প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সহসভাপতি ও নোয়াখালী জেলা সভাপতি মনজুরুল আজিম সুমন বলেন, বিগত সরকারের সময়ে তাদের বহু নেতাকর্মী গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুবদল ঐক্যবদ্ধ রয়েছে এবং দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে প্রস্তুত। সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে স্কুল মাঠ থেকে শুরু হওয়া র‍্যালি প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে শেষ হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।