Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ২০২৩ সালের তুলনায় এ বছর ইলিশ আহরণ ৩৮–৪৮% কমেছে। নদীদূষণ, জলবায়ু পরিবর্তন ও অমৎস্যজীবীদের ক্ষতিকর জাল ব্যবহারের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফিসারিজ-এ তিনি খাতভিত্তিক সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্ব দেন। দেশে-বিদেশের ৬০০-রও বেশি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন এ সম্মেলনে, যেখানে টেকসই মৎস্য ও একোয়াকালচারের জন্য উদ্ভাবনী সমাধানের ওপর আলোকপাত করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।