Web Analytics

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহাসিক রামকুট তীর্থধামে শুরু হয়েছে ছয় দিনব্যাপী শিবদর্শন ও মহারাম নবমী মেলা। শ্রীশ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে সোমবার (২৩ মার্চ) রাত ৮টায় এ মেলার উদ্বোধন হয়, যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। মেলায় বাসন্তী দেবীর পূজা, ধর্মসভা, চব্বিশ প্রহরব্যাপী তারকাব্রহ্ম মহানামযজ্ঞ, শ্রীশ্রী রাম নবমীব্রত, শিবদর্শন ও মহারাম নবমী মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, সম্প্রীতির বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের ক্ষমা করা হবে না এবং ধর্ম নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। সমাজে শান্তি ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কুশল বরন চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ডা. পরিমল শীলসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতারা বক্তব্য রাখেন।

মেলা উদ্‌যাপন পরিষদের সভাপতি বিজয় ধর ও সঞ্চালক সুশান্ত পাল বাচ্চুর নেতৃত্বে আয়োজনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারাও অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।