কক্সবাজারের রামু উপজেলার ঐতিহাসিক রামকুট তীর্থধামে শুরু হয়েছে ছয় দিনব্যাপী শিবদর্শন ও মহারাম নবমী মেলা। শ্রীশ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে সোমবার (২৩ মার্চ) রাত ৮টায় এ মেলার উদ্বোধন হয়, যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। মেলায় বাসন্তী দেবীর পূজা, ধর্মসভা, চব্বিশ প্রহরব্যাপী তারকাব্রহ্ম মহানামযজ্ঞ, শ্রীশ্রী রাম নবমীব্রত, শিবদর্শন ও মহারাম নবমী মেলা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, সম্প্রীতির বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের ক্ষমা করা হবে না এবং ধর্ম নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। সমাজে শান্তি ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কুশল বরন চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ডা. পরিমল শীলসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতারা বক্তব্য রাখেন।
মেলা উদ্যাপন পরিষদের সভাপতি বিজয় ধর ও সঞ্চালক সুশান্ত পাল বাচ্চুর নেতৃত্বে আয়োজনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারাও অংশ নেন।
রামুতে ঐতিহাসিক রামকুট তীর্থধামে ছয় দিনব্যাপী রাম নবমী মেলা শুরু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।