Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বাড়ির মালিকদের নির্দেশ দিয়েছে যাতে তারা নিরাপত্তার স্বার্থে শর্তসাপেক্ষে ভাড়াটিয়াদের ছাদ ও মূল ফটকের চাবি প্রদান করেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ এজাজ এই নির্দেশনা ঘোষণা করেন। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর আওতায় দেওয়া এই নির্দেশনার পেছনে সাম্প্রতিক অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্ঘটনার বৃদ্ধি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, বাড়িওয়ালারা গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সংযোগ, দৈনিক বর্জ্য সংগ্রহসহ বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করবেন। ভাড়াটিয়ারা প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করবেন এবং বাড়িওয়ালারা লিখিত রশিদ প্রদান করবেন। এছাড়া ছাদ ও বারান্দায় সবুজায়ন কার্যক্রমে উভয় পক্ষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভাড়ার বিরোধ নিষ্পত্তির জন্য ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হলে বিষয়টি সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হবে। ডিএনসিসি জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য ভাড়াটিয়াদের অধিকার রক্ষা ও নগরবাসীর নিরাপত্তা জোরদার করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।