Web Analytics

নিবন্ধে সতর্ক করা হয়েছে, ২০২৬ সালের মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব একসঙ্গে অচল হলে বিশ্ব জ্বালানি সরবরাহ, নৌবাণিজ্য ও মূল্যস্ফীতিতে গুরুতর প্রভাব পড়তে পারে। ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ পারস্য উপসাগরের তেল-গ্যাস পরিবহনের প্রধান পথ। অন্যদিকে বাব আল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করে এবং সুয়েজ খাল হয়ে এশিয়া-ইউরোপ বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার।

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের হিসাবে, ২০২৫ সালের প্রথমার্ধে হরমুজ দিয়ে প্রতিদিন গড়ে ২০ দশমিক ৯ মিলিয়ন ব্যারেল তেল ও পেট্রোলিয়ামজাত তরল পরিবাহিত হয়েছে। এ পথে দৈনিক ১১ দশমিক ৪ বিলিয়ন ঘনফুট এলএনজিও গেছে। হরমুজ দিয়ে যাওয়া অপরিশোধিত তেল ও কনডেনসেটের প্রায় ৮৯ শতাংশের গন্তব্য ছিল এশিয়া, বিশেষত চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া।

নিবন্ধে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি যুদ্ধ-পূর্ব মাত্রার প্রায় দুই-তৃতীয়াংশে নেমেছে এবং ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠেছে। বাব আল-মান্দেবের ঝুঁকিতে জাহাজ কোম্পানিগুলো আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ বেছে নিচ্ছে। আমদানিনির্ভর বাংলাদেশে জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়লে আমদানি ব্যয় এবং আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।