Web Analytics

শনিবার শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি উত্তরায় “আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” শীর্ষক আধাবেলার আর্থিক সাক্ষরতা কর্মশালার আয়োজন করে। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও উত্তরা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্‌ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছয়টি শাখার প্রতিনিধি ও গ্রাহকরা এতে অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিটের প্রধান মোহাম্মদ আবু ছায়েম।

কর্মশালায় ব্যাংকের আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদেরৗা মাহবুব এবং কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন ক্যাশলেস লেনদেনের ব্যবহার ও উপকারিতা নিয়ে আলোচনা করেন। উত্তরা শাখার ব্যবস্থাপক আবু হানিফসহ অন্যান্য শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। আলোচকরা ক্যাশলেস লেনদেনের সুবিধা ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন।

কর্মশালায় বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন গ্রাহকদের সময় বাঁচাবে এবং তাদের লেনদেনকে আরও নিরাপদ করবে, যা ব্যাংকের আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং প্রচেষ্টার অংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।