শনিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি উত্তরায় “আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” শীর্ষক আধাবেলার আর্থিক সাক্ষরতা কর্মশালার আয়োজন করে। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও উত্তরা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছয়টি শাখার প্রতিনিধি ও গ্রাহকরা এতে অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিটের প্রধান মোহাম্মদ আবু ছায়েম।
কর্মশালায় ব্যাংকের আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদেরৗা মাহবুব এবং কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন ক্যাশলেস লেনদেনের ব্যবহার ও উপকারিতা নিয়ে আলোচনা করেন। উত্তরা শাখার ব্যবস্থাপক আবু হানিফসহ অন্যান্য শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। আলোচকরা ক্যাশলেস লেনদেনের সুবিধা ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন।
কর্মশালায় বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন গ্রাহকদের সময় বাঁচাবে এবং তাদের লেনদেনকে আরও নিরাপদ করবে, যা ব্যাংকের আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং প্রচেষ্টার অংশ।
উত্তরায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মশালায় নিরাপদ ক্যাশলেস লেনদেনের প্রচার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।