Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা কমাতে টিকাদান কর্মসূচি সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত কার্যকর চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সোমবার রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোগ হওয়ার পর নিয়ন্ত্রণের চেয়ে আগেভাগে প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী বলেন, শহরাঞ্চলে জলাতঙ্ক বিষয়ে সচেতনতা তুলনামূলক বেশি হলেও প্রান্তিক পর্যায়ে তা কম; সেখানে রোগে মৃত্যুর ঘটনাও বেশি দেখা যায়। তাই শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। তিনি জানান, আগের মতো সারা দেশে কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। এবারের প্রতিপাদ্য ছিল, “Stronger Together: একসাথে, আরও শক্তিশালী-জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি”।

তিনি বলেন, প্রাণীর রোগ নিয়ন্ত্রণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সরাসরি যুক্ত, তাই প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। অনুষ্ঠানে দেশের জলাতঙ্ক পরিস্থিতি, প্রতিরোধ কার্যক্রম, কুকুরের টিকাদান কর্মসূচি এবং ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের উদ্যোগ তুলে ধরা হয়। এর আগে কেআইবিতে র‍্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ভেটেরিনারিয়ান, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।