Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনে সরকার কাজ করছে। রোববার রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’ শীর্ষক আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রেগুলেশন মানে নিয়ন্ত্রণ নয়, বরং একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা। তিনি জানান, গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করা হবে। পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের টিআরপি নির্ধারণে অনিয়মের সমালোচনা করে তিনি সঠিক তথ্যনির্ভর স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমকে শত্রু নয়, বরং দেশ গঠনের সহায়ক শক্তি হিসেবে দেখে এবং সাংবাদিকদের আইনি ও পেশাগত সহায়তা প্রদান করবে।

আলোচনায় গণমাধ্যম নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও প্রেস কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেন। দিবসটি উপলক্ষে সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।