Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব নিতে হবে; বাংলাদেশ একা এ বোঝা বহন করতে পারবে না। রোববার রাজধানীতে ডিক্যাব ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সংলাপে তিনি বলেন, সংকটের প্রায় ১০ বছর পূর্তি নতুন উদ্যোগ ও জবাবদিহি নিশ্চিত করার সময়।

তিনি বলেন, সীমিত ভূমি, উচ্চ জনঘনত্ব ও নিজস্ব উন্নয়ন চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। এতে অবকাঠামো, পরিবেশ, জনসেবা এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার ওপর চাপ পড়েছে। বাংলাদেশ খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষা দিয়ে যাচ্ছে। তবে ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে অর্থায়ন কমে গেলে রোহিঙ্গা, স্থানীয় জনগোষ্ঠী, শিবিরের স্থিতিশীলতা ও আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি সতর্ক করেন।

শামা বলেন, সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই স্থায়ী সমাধানও সেখানে খুঁজতে হবে। বাংলাদেশের লক্ষ্য নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন। তিনি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন, শিবিরে জন্ম নেওয়া শিশু ও ২০১৭ সালের পর রাখাইন থেকে আসা রোহিঙ্গাদের বিষয়টি বিবেচনা এবং কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।