Web Analytics

গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, এ হামলা গণতন্ত্র ও নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি হুমকি। দেশে ভারতপন্থি একটি গোষ্ঠী পলাতক নেত্রীর ইন্ধনে নতুন অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, হামলাকারীরা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু এবং তাদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। পুলিশের আহত সদস্যদের সুস্থতা কামনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং সরকারকে নিরপেক্ষ, শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তিনি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ ও ইসলামপ্রিয় জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।