Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত র‍্যাব-১১ সন্ত্রাসী ও মাদকবিরোধী চিরুনি অভিযান চালায়। অভিযানে দেশীয় অস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকাসহ ১৩ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ৩টি চাপাতি, ৪টি সিসি ক্যামেরা, ১টি ড্রোন, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার ইয়াবা ট্যাবলেট। আটক ব্যক্তিদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে।

বুধবার সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। র‍্যাব জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীরা র‍্যাব-১১-এর তিন সদস্যকে কুপিয়ে আহত করে, যার পর নিরাপত্তা জোরদার করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।