নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত র্যাব-১১ সন্ত্রাসী ও মাদকবিরোধী চিরুনি অভিযান চালায়। অভিযানে দেশীয় অস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকাসহ ১৩ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ৩টি চাপাতি, ৪টি সিসি ক্যামেরা, ১টি ড্রোন, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার ইয়াবা ট্যাবলেট। আটক ব্যক্তিদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে।
বুধবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার দুপুরে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীরা র্যাব-১১-এর তিন সদস্যকে কুপিয়ে আহত করে, যার পর নিরাপত্তা জোরদার করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।