Web Analytics

বাংলাদেশের সরকারি কর্মচারীরা নবম পে-কমিশনের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ অর্থ উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়ে ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি ও জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের দাবি জানিয়েছে। অন্যথায় ১০ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। মিনিস্ট্রিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনও এ দাবিতে একাত্মতা প্রকাশ করেছে। নেতারা বলেন, প্রায় এক দশক ধরে একই বেতনে কাজ করলেও জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। তারা বিদ্যমান ২০টি গ্রেড ভেঙে ১০ ধাপে পুনর্গঠন ও ১:৪ অনুপাতে বেতন কাঠামো নির্ধারণের প্রস্তাব দিয়েছেন, যাতে বেতন বৈষম্য কমে। এছাড়া সচিবালয় ভাতা ও রেশন ভাতা চালুর দাবিও জানানো হয়েছে। দীর্ঘসূত্রিতার কারণে কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে বলে সংগঠনগুলোর অভিযোগ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।