Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

ঢাকায় ফিরতি মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে বেশ কয়েকটি বাসে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, দুর্গাপুর থেকে ঢাকায় চলাচলকারী বাসগুলোতে টিকিটের মূল্য ফাঁকা রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। এই অভিযোগে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে মা মনি এন্টারপ্রাইজ, সাথী পরিবহণ, সেন্টমার্টিন সিবিসি পরিবহণসহ বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয়, সে জন্য কাউন্টারগুলোকে সতর্ক করা হয়। অতিরিক্ত ভাড়া ফেরত পাওয়াতে যাত্রীরা মহাখুশি।

Card image

অশ্লীল নৃত্য ও মাদকের অবাধ আসর বসানোর অভিযোগ এনে কাপাসিয়ায় মঞ্চনাটক ‘আপন-দুলাল’ বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদকে সত্য নয় বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রাথমিকভাবে নাটকটি বন্ধ হওয়ার জন্য স্থানীয় পর্যায়ের সিনিয়র-জুনিয়র বিরোধের বিষয়টি সামনে এনেছেন ফারুকী। তাই এ ব্যাপারে সাংবাদিকদের কাছে সঠিক খবর তুলে ধরার অনুরোধ জানান তিনি। তিনি আহ্বান জানিয়েছেন দেশকে সহযোগিতা করার। উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, সংবাদে লেখা হলো স্টেজ খুলে নেওয়ার, কিন্তু আজ নাটক মঞ্চস্থ হওয়ার সময় আয়োজকরা বলেছেন, স্টেজ ঐ সময় তৈরি করাই হয়নি!'

Card image

ভারতে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পাশের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এক বিবৃতিতে বলা হয়, বিজেপি সরকারের এই মুসলিমবিদ্বেষী তৎপরতায় দেশটির মুসলমান জনগোষ্ঠী আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন হয়ে পড়বে। ভারতের সংবিধানবিরোধী ও ফেডারেল কাঠামোর পরিপন্থি বলেও অভিহিত করা হয়। আরো বলা হয়, "এই বিল জমি-জিরাত সংক্রান্ত মুসলমানদের শত শত বছর ধরে চলে আসা স্থাবর সম্পত্তির ওপর গুরুতর আঘাত। এর মাধ্যমে ওয়াকফ বোর্ডে অমুসলিমরাও সদস্য হতে পারবেন, এমনকি তারা বোর্ডের প্রধান নির্বাহীও হতে পারবেন। এই বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি ব্যবহারের ভিত্তিতে স্বত্তাধিকারী হওয়ার বিধানও বাস্তবে বাতিল হয়ে যাবে।" তাই অবিলম্বে এই বিল বাতিলের আহ্বান জানানো হয়।

Card image

পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। তার কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহকর্মী এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন থানায়। এ নিয়ে ফেসবুক লাইভে অভিনেত্রী পরীমনি বলেন, "একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি। সে দাবি করতেই পারে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী না। আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল।" তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। বলেন, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন? আরো বলেন, এটা লাইফ, রিলস ম্যাটেরিয়াল না।

Card image

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি বলেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে, সে ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। এবার হাওড়সহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। উপদেষ্টা বলেন, কৃষক ও জিরাতিরা হলো দেশ উন্নয়নের প্রথম সারির সৈনিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। হাওড়ের সেচ সমস্যা, মাছ ধরার অজুহাতে অবৈধভাবে খালবিল শুকিয়ে ফেলার প্রবণতা, সারবীজের প্রাপ্যতা নিশ্চিত করা, ফসল সংরক্ষণ, এসব নিয়েও সরকার কাজ করছে! এছাড়া কিশোরগঞ্জের হাওরের বহুমুখী কৃষি বৈচিত্র্যের কথা উল্লেখ করে খাল বিল ও নদী খননের আশ্বাস দেন।

Card image

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে। এটি বিচার বিভাগের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়ক হবে। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রোডম্যাপ এর পর্যায়ক্রমিক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ জুলাই ২০২৪ উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, বিচারিক সংস্কার এখন নিজেই ‘সংস্কার’ শব্দের প্রতীক হয়ে উঠেছে। বিচার বিভাগ হলো রাষ্ট্রের একমাত্র অঙ্গ, যা বহু দশক ধরে নিজের অভ্যন্তরীণ সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান হিসেবে, আমরা কখনো ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষের এতটা কাছাকাছি আসিনি। যদি এ সুযোগ কোনোভাবে নষ্ট হয়, তবে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে।

Card image

শনিবার এক বিবৃতিতে জামায়াতে সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতে মুসলিমবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাশ ও ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে আমরা উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত। এতে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে।’ আরও বলেন, ওয়াকফ বোর্ড ও কাউন্সিলে অমুসলিম ২ জন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে! এই সময় তিনি তিন তালাক, নিষিদ্ধ গরুর গোশত খাওয়ায় পিটিয়ে হত্যাসহ নানান নির্যাতনের চিত্র তুলে ধরে অপতৎপরতা থেকে বিজেপি সরকারকে বিরত থাকার আহ্বান জানান। মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন।

Card image

নারায়ণগঞ্জে স্নানোৎসব পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আমাদের দেশের মিডিয়ার সঙ্গে অনেক বিদেশি মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে, তারা অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায়। আপনারা সত্য সংবাদ দিয়ে সেটাকে কাউন্টার করবেন। এতে করে তাদের মুখে চুনকালি পড়বে। তিনি বলেন, আমাদের যদি কোনো ভুল থাকে সেটা আপনারা প্রকাশ করবেন। কিন্তু কোনো মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তিনি বলেন, অন্যবারের তুলনায় এবার নদীর পানি ভালো রয়েছে। পুণ্যাথীর সংখ্যাও গতবারের তুলনায় অনেক বেশি। লগ্নের সময় অনুযায়ী আপনারা পুণ্যস্নান করে নেবেন। এখানে কোস্ট গার্ড, নৌ পুলিশ, সেনাবাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনসহ সবাই কাজ করছে। এছাড়া বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই উল্লেখ করে এই পুণ্যস্থানটিকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দেন।

Card image

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি বলেন, বার্মিজ সামরিক জান্তাকে খুশি করার জন্য তথাকথিত ‘মাদার অব হিউম্যানিটি’র ঘনিষ্ঠ চাটুকার ও কিছু কূটনীতিক রোহিঙ্গাদের জন্য এক নতুন নাম তৈরি করেছিলেন FDMN, অর্থাৎ ‘জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক’। এই শব্দটি আসলে বার্মিজ গণহত্যার মূল আখ্যানকে মেনে নেওয়ার একটি কৌশল, যেখানে রোহিঙ্গাদের অস্তিত্বই অস্বীকার করা হয়। কিন্তু বাস্তবতা হলো, রোহিঙ্গারা শতাব্দীপ্রাচীন ইতিহাস, শিল্প ও সংস্কৃতির ধারক একটি জাতি। FDMN শব্দটি ব্যবহার করে তাদের প্রকৃত পরিচয়, সম্মান ও অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আমরা রোহিঙ্গা সম্বোধন করে বৈঠক করেছি। জান্তার কর্মকর্তারাও শেষমেশ এই পরিচয় স্বীকার করতে বাধ্য হন। বৈঠকে তারাও ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করতে শুরু করেন।

Card image

বাংলাদেশি পণ্য আমদানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের নেওয়া এই সিদ্ধান্তে রপ্তানি খাতের ঝুঁকি বেড়েছে বাংলাদেশের। সংকট মোকাবিলায় সন্ধ্যায় একটি জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা যোগ দেবেন‌। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যমুনায় এই জরুরি সভা হবে। এর আগে প্রধান উপদেষ্টা বলেছেন আলোচনা ও কূটনৈতিকভাবে সমাধান করা হবে।

Card image

যুদ্ধবিরতি ভেঙে পুনরায় ইসরাইলী হামলা শুরুর পর থেকে গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। তিনি বলেন, ‘এই যুদ্ধ শিশুদের নয়, তবু তাদের জীবন অকালে থেমে যাচ্ছে। গাজার শিশুদের রক্ষায় এখনই উদ্যোগ নেওয়া জরুরি।’ লাজারিনি আরও জানান, দেড় বছর আগে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার শিশু নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই যুদ্ধ বন্ধের জন্য ব্যবস্থা নিতে বিশ্বকে আহ্বান জানান।

Card image

চীনের পালটা শুল্কারোপের পর মার্কিন শেয়ারবাজারে প্রধান সূচকগুলো প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। এতে শেয়ারহোল্ডাররা উদ্বিগ্ন। ট্রাম্পের শুল্কারোপের ঘোষণার পর চীন পালটা শুল্ক আরোপ করেছে, যার ফলস্বরূপ এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬ শতাংশ কমেছে, নাসডাক ৫.৮ শতাংশ এবং ডাও জোন্স ৫.৫ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া, রাসেল ২০০০ সূচকও ৪ শতাংশ কমেছে। বৃহস্পতিবার মার্কিন শেয়ারবাজার কোভিড-১৯ এর পর সবচেয়ে খারাপ দিনটি অতিক্রম করেছে। চীন জানিয়েছে, ১০ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে, যা বিশ্ববাজারে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে। এর আগে ট্রাম্প মোট ৫৪ শতাংশ শুল্ক আরোপ করেন চীনা পণ্যের উপর।

Card image

প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করে বৈঠকে যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন, ‘আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।’ শফিকুল আলম জানান, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব! প্রেস সচিব বলেন, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনও একক দল বা ব্যক্তির সাথে নয়!

Card image

সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবকদল নেতা শাহীন মিয়াকে (২৭) অপহরণ করে তুলে নির্যাতনের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সরল ও তার বাহিনীর বিরুদ্ধে। ভুক্তভোগী শাহীন জানান, ‌‘সাইনবোর্ড এলাকায় বাসের একটি চায়ের দোকান দেওয়ার চেষ্টা করছিলেন। যুবলীগ নেতা সরল বাহিনী তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দিলে তাকে সেখানে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকার করায় সরল এবং তার ভাই নিশাদ ও হেলালসহ ৪/৫ জন সাইনবোর্ড টিকিট কাউন্টার থেকে প্রকাশ্যে শাহীন মিয়াকে টেনে হেঁচড়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যান। পরে সে ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে ছাড়া পান। এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া শাহীনের হাতে দেশীয় অস্ত্র দিয়ে ভিডিও করে ব্ল্যাকমেইল করবে বলেও হুমকি দেয়!

Card image

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর পুণ্যস্নান শুরু হয়েছে। অষ্টমী স্নানের লগ্ন ভোর ৪টা থেকে শুরু হয়ে শেষ হবে বিকাল ৫টায়। এবারের পুণ্যস্নানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণের আশা আয়োজকদের। চিলমারীর ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার তীরে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশ থেকে আগতদের থাকার জন্য উপজেলার ২২ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পুণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তন ও রাতযাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।