Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের যাতে সম্পর্কের উন্নয়ন হয়। সেই আলোকে পাকিস্তান ও ইন্ডিয়া আমাদের সার্কের অন্তর্ভুক্ত, তাই আমরা তাদের সঙ্গে সম্পর্কে উন্নয়ন চাচ্ছি। ভুটানও নেপালের সঙ্গেও চাচ্ছি। তিনি বলেন, গত সপ্তাহে একটা সিদ্ধান্ত এসেছে যে নেপালের জন্য আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করবো। এটার জন্য আমরা জমি দেখছি উত্তরবঙ্গে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যেসব বিষয় আছে সব নিয়ে কথা হবে। তিনি আরও বলেন, আমাদের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুকু অক্ষুণ্ন রাখা যায়, কূটনীতিতে আমরা সেটাই করছি। তিনি জানান, প্রধান উপদেষ্টার অন্যতম প্রচেষ্টা হচ্ছে সার্ক পুনরুজ্জীবিত করা।

Card image

ইসরাইলী বিমানবাহিনীর ১০০০ সেনা যুদ্ধ বন্ধের দাবিতে খোলা চিঠি দিয়েছিল। এবার তাদের সেই সমর্থন জানালেন ২৫০ জনের বেশি সাবেক মোসাদ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী। এদের মধ্যে আছেন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ড্যানি ইয়াতোম, এফ্রায়িম হালেভি ও তামির পারদো। তাদের চিঠিতে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধ চলতে থাকায় বন্দি ও সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে। এই কষ্ট থামাতে সরকারকে সাহসী ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। বন্দিদের মুক্তি পাওয়া জাতীয় নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন।' তারা বলেন, ‘অতিবাহিত হওয়া প্রতিটি দিন বন্দিদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। বিলম্ব হওয়া প্রতিটি মুহূর্ত আমাদের জন্য লজ্জাজনক।’ চিকিৎসকরা বলেন, ‘আমরা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে রিজার্ভ চিকিৎসক হিসাবে কাজ করি। আমরা দাবি করছি, গাজা যুদ্ধ অবিলম্বে থামাতে হবে এবং বন্দিদের ফিরিয়ে আনতে হবে।’ তাদের মতে, যুদ্ধ এখন আর নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক স্বার্থে চালানো হচ্ছে। দেশটির ৩৫০ জন লেখক, কবি ও সম্পাদকও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে সাবেক সেনাপ্রধান হালুৎজ বলেন, ইসরাইলের জন্য ‘একটি সরাসরি হুমকি’। সে দেশের শত্রু!

Card image

সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের পঞ্চগড়ের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, মধ্য রাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একইসঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বোদা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে হিসেব করেছি। তবে আগুনের সূত্রপাত এখনো বলা যাচ্ছে না। এটা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে।

Card image

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ এনেছে চীন। হারবিনের পুলিশ জানিয়েছে, ফেব্রুয়ারিতে সেখানে শীতকালীন এশিয়ান গেমস চলাকালীন সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে চীনের গুরুত্বপূর্ণ খাতগুলোকে টার্গেট করা হয়। ইতোমধ্যেই তদন্তে নেমেছে চীনের পুলিশ। তিন এজেন্টের নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে তারা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় জড়িত বলেও অভিযোগ করা হয়েছে। এনএসএ-এর সঙ্গে জড়িত ব্যক্তিরা হলেন- ক্যাথরিন এ উইলসন, রবার্ট জে স্নেলিং এবং স্টিফেন ডব্লিউ জনসন। তাদেরকে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং শিল্প খাতের অন্যান্য প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলায় অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে চীনা নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি চীনে হলিউডের চলচ্চিত্র আমদানি করা বন্ধ করে দেওয়া হয়েছে।

Card image

ইইউয়ের আট রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভা করেছে এনসিপি। দলের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। ডা. তাসনিম জারা লেখেন, ইউরোপীয় ইউনিয়ন এবং আটটি সদস্য রাষ্ট্র— স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত। ইউরোপীয় ইউনিয়ন লিখেছে, নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সাথে আজ মতবিনিময় হয়েছে। এতে এনসিপির দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকার, পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য ইইউয়ের সমর্থন নিয়ে আলোচনা হয়েছে।

Card image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতিমূলক বৈঠক করেছে ইসি। ভোটের সামগ্রী চাহিদা নিরূপণ, সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। সচিব জানান, বৈঠকে নির্বাচনের জন্য নানা ধরনের সামগ্রী মুদ্রণ করতে কী পরিমাণ পেপার লাগবে, বাজেট কত হতে পারে এবং কেনাকাটা থেকে মুদ্রণে কত সময় লাগবে তা নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় কাগজ কেনাকেটা ও মুদ্রণ কাজ ভোটের আগে চার মাসের মধ্যে করার প্রস্তুতি রাখছে নির্বাচন কমিশন সচিবালয়। আখতার আহমেদ জানান, নির্বাচন প্রস্তুতি যেন পিছিয়ে না থাকে সে জন্য কাজগুলো গুছিয়ে রাখা হচ্ছে। তিনি বলেন, মূলত পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিং পর্যন্ত সময়সীমা কতটুকু লাগে। উনারা বলেছেন যে, তিন মাস থেকে চার মাস সময় লাগে। যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন হবে সেভাবে। নির্বাচনের তারিখ বা নির্বাচনের সিডিউল সম্পর্কে যে সিদ্ধান্তটা হবে, তখন যেন আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা থাকে।

Card image

ফেসবুক পোস্টে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।” তিনি লেখেন, ‘যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি— অতিশীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’ আরও লেখেন, ‘আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’

Card image

এনসিপি নেতা সামান্তা শারমিন বলেন, আমাদের দল এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো শুধু একটি সেন্ট্রাল কমিটি রয়েছে, যেখানে ২১৭ জন সদস্য কাজ করছেন। এই ২১৭ জনের কাঁধেই পুরো দেশের সাংগঠনিক দায়িত্ব। অনেকেই বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে কাজ করছেন, ফলে ঢাকায় উপস্থিতির সংখ্যা স্বাভাবিকভাবেই কিছুটা কম ছিল। আরও বলেন, ঢাকা শহরজুড়ে অসংখ্য কর্মসূচি হয়েছে। আমাদের পক্ষে প্রতিটি স্থানে সরাসরি উপস্থিত থাকা সম্ভব হয়নি। বর্ষবরণ সার্বজনীন উৎসব হলেও, এতে বাধা দেওয়ার প্রবণতা আগেও দেখা গেছে। তাই আমরা সতর্ক ছিলাম, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে, আমাদের পক্ষ থেকে তা মোকাবিলা করা সম্ভব হয়। তিনি জানান, এনসিপি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে নানা জায়গায় ছড়িয়ে থেকে নিরাপদ ও শান্তিপূর্ণ বর্ষবরণে সহায়তা করার চেষ্টা করেছে।

Card image

বান্দরবানে মারমা জনগোষ্ঠীর প্রধান উৎসব সাংগ্রাইয়ে জলকেলিতে মেতেছেন মারমা তরুণ-তরুণীরা। প্রচলিত আছে জলকেলির মাধ্যমে মারমা জনগোষ্ঠীর তরুণ তরুণীরা ভাবের আদান প্রদান করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মঙ্গলবার বিকালে কুহালং ইউনিয়নের হেডম্যানপাড়ায় সাঙ্গু নদীর চরে জলকেলি উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা শিল্পীরা নাচে গানে উৎসব মাতিয়ে তোলেন। দলবদ্ধ নারী-পুরুষ নৌকাবাইচ প্রতিযোগিতা এবং তৈলাক্ত বাঁশ আরোহণের আয়োজন চলে। অপরদিকে বান্দরবানের উজানিপাড়া, জাদীপাড়াসহ পাহাড়ি পল্লিগুলোতে সোমবারও রাতব্যাপী হরেক রকমের পিঠা তৈরির প্রতিযোগিতা চলে। সোমবার ধর্মীয় বিধিবিধানও পালন করছেন তারা।

Card image

এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে পূর্ণ উদ্যেমে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রেস সচিব বলেছেন, "প্রধান উপদেষ্টা বলেছেন, একইসঙ্গে সতর্ক থাকতে হবে এলডিসি উত্তরণের প্রেক্ষিতে কোন খাত যেন কোন ধরনের ক্ষতির মুখে না পড়ে। পাশাপাশি এলডিসি উত্তরণের প্রেক্ষিতে সর্বোচ্চ সুবিধা কীভাবে আদায় করা যায়, সেটাও নিশ্চিত করতে হবে।" তিনি জানান, বিষয়টি সার্বক্ষণিক মনিটারিং করতে একটি ডেডিকেটেড টিম গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী জানান, পোশাকসহ রপ্তানি খাতের কোথাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রধান উপদেষ্টা এই ইস্যুগুলোতে দ্রুতগতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন হলে দেশের শ্রম পরিস্থিতির ক্ষেত্রে বিদেশী ক্রেতাদের শর্ত পূরণের অনেক জায়গায় দ্রুত উন্নতি ঘটবে।

Card image

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে জামায়াত আমির বলেন, ‘বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি। উনি অসুস্থ। ওনার খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর আমাদের দেখা হয়েছে। আমরা ওনার জন্য দোয়া করেছি, ওনার কাছে দোয়া চেয়েছি।’ তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা প্রশ্নের জবাবে বলেন, দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথাই হয়। অনেক কথাই হয়েছে। তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি। শফিকুর রহমান গত ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। এই সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের উপদেষ্টা মাহমুদুল হাসান। সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ান ককাসের এমপিদের সঙ্গে বৈঠক, ইইউর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক হয় জামায়াত প্রতিনিধিদলের।

Card image

বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল লিখেছেন, ‘ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এ সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। দুই ডাক্তারের এ সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে। বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাবার আগে সেনাপ্রধান সস্ত্রীক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাতকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি।’

Card image

ভারতের উত্তরাখণ্ডে একসঙ্গে ১৭০টি মাদ্রাসা বন্ধের ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ আলেমদের সংগঠন সাধারণ আলেম সমাজ। বিবৃতিতে বলা হয়, সাধারণ আলেম সমাজ মনে করে এই সিদ্ধান্ত ভারতের ধর্মনিরপেক্ষতার মুখে চপেটাঘাত এবং সেখানে মুসলিম শিক্ষাব্যবস্থাকে পেছনে ঠেলে দেওয়ার পরিকল্পিত পদক্ষেপ। এটি ধর্মীয় জনগোষ্ঠীকে সাংস্কৃতিকভাবে নিশ্চিহ্ন করার রাষ্ট্রীয় প্রয়াস। আলেমরা জানান, বাংলাদেশে আমরা এটি কল্পনাই করতে পারি না। যদি বাংলাদেশে একসঙ্গে ১৭০টি মন্দির বন্ধ করে দেওয়া হতো এবং শীর্ষপর্যায়ের কেউ সেটিকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করতেন, তাহলে গোটা দুনিয়ায় কী তোলপাড় হতো, তা অনুমেয়। অথচ ভারতে দিনের পর দিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলিম নিপীড়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং উপাসনলায় বন্ধ, গরু, নামাজ, হিজাব এবং মুসলিমদের ওয়াকফকৃত সম্পদে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের লক্ষ্যে মুসলমানদের নাগরিক অধিকার খর্ব করে একের পর এক আইন পাস করা হচ্ছে। এর কোনো জবাবদিহিতা নেই। এছাড়া তারা বলেন, বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলে ‘কমিউনাল ভায়োলেন্স’ বলে প্রচার করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্টে লিপ্ত হয়!

Card image

গত সপ্তাহে সুদানের দারফুরের এল-ফাশের শহরের আশপাশের শরণার্থী শিবিরগুলোতে ভয়াবহ স্থল ও বিমান হামলা চালায় আরএসএফ। তাদের লক্ষ্য ছিল এল-ফাশের দখল নেওয়া। জাতিসংঘ জানিয়েছে, তারা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ১৪৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পেরেছে, প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, তথ্য যাচাই প্রক্রিয়া চলছে। বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যমতে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৯ জন ত্রাণকর্মী রয়েছেন। আরএসএফ বলেছে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়নি, বরং সহিংসতার দৃশ্যগুলো সাজানো হয়েছে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। আরএসএফ ঘোষণা করে— তারা সফলভাবে শিবিরটি মুক্ত করেছে এবং সেনাবাহিনী জামজাম শিবিরকে সেনাঘাঁটি হিসেবে ব্যবহার করছিল এবং সাধারণ মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছিল।

Card image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে, তাহলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা চালানো হবে। ট্রাম্প বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে। তারা কোনওভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’ এদিকে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। আলোচনাকে উভয় পক্ষ ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেন, ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময়ক্ষেপণ করছে। আলোচনার পরবর্তী পর্ব আবারও ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহের শেষে। ট্রাম্প বলেন, ‘চুক্তি স্পষ্ট হতে হবে—ইরান কোনওভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, এটিই চূড়ান্ত’। আরও দাবি করেন, ‘ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে। পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি’।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।