Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

আয়নাঘরে বন্দি ছিলেন সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান। ২০১৭ সালের ৪ ডিসেম্বর তাকে বিমানবন্দর এলাকা থেকে অপহরণ করা হয়। পরে ১৬ মাস তাকে সেই আয়নাঘরে বন্দি করে রাখা হয়। ভারতীয় আগ্রাসন এবং হাসিনা সরকারের সমালোচনা করতেন তিনি। তাকে যেখানে রাখা হয়, সেটি ছিল ডিজিএফআইয়ের টর্চার সেল। মারুফ জামান জানান, ১৬ মাস তার প্রতিটি মুহূর্ত কাটে মৃত্যু আতঙ্কের মধ্য দিয়ে। একজন অফিসার ৩-৪ দিন পরপর এসে জিজ্ঞাসাবাদ করতেন। চলত বেধড়ক পিটুনি। এক ঘুসিতে তার মুখের একদিকের প্রায় সব দাঁত পড়ে যায়। ছিঁড়ে যায় পায়ের লিগামেন্ট। অফিসার চলে গেলে আহত অবস্থায় তিনি মেঝেতেই পড়ে থাকেন। ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি। ক্ষতস্থানে ঘা হয়ে যায়। দাঁত ভাঙা মাড়িতে পচন ধরে। খাবার চিবিয়ে খাওয়ার মতো শক্তিও ছিল না। তিনি জানান, যেখানে তাকে বন্দি রাখা হয়, সেই জায়গাটা ছিল খুবই ছোট। বাইরের আলো সেখানে পৌঁছায় না। ঘড়ঘড় করে সারাক্ষণ তীব্র শব্দ করা হয়। স্যাঁতসেঁতে মেঝেতে তেলাপোকা, আরশোলার ছড়াছড়ি। প্রচণ্ড মশার উৎপাত। ফলে একমুহূর্ত ঘুমের সুযোগ ছিল না। সারাক্ষণ মানুষের কান্না আর গোঙানির শব্দ আসত। নানা কায়দার নির্যাতন হতো। এর অন্যতম ছিল ওয়াটার বেডিং থেরাপি। এতে মুখের ওপর ভেজা কাপড় রেখে পানি ঢালা হয়। এতে দম বন্ধ হয়ে আসত। এতে বন্দিরা ছটফট করে। দু-একজনকে মাঝেমধ্যে পেছনে দুই হাত বেঁধে বাইরে কোথাও নিয়ে যাওয়া হতো। তাদের কেউ কেউ আর কখনোই ফিরে আসত না। প্রহরীদের কেউ কেউ চুপিসারে তাদের মেরে ফেলার কথা জানাতেন।

Card image

ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদের জেরে বাংলাদেশকে জড়িয়ে মিথ্যাচার এবং মুসলমানদের নিপীড়নে নিন্দা জানিয়েছে বাংলাদেশ, এবং নিরাপত্তার আহ্বান করেছে। এর প্রতিক্রিয়ায় রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের তরফ থেকে বক্তব্য প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার জন্য এটি একটি প্রয়াস; যেখানে এই ধরনের অপরাধমূলক কাজের অপরাধীরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। জয়সওয়াল বলেন, এ ধরনের অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে সেটা আরও ভালো হবে। প্রসঙ্গত, মমতা ব্যানার্জি চলতি সাম্প্রদায়িক সংঘাতে প্রফেসর ইউনুস ও নরেন্দ্র মোদির ইন্ধনের অভিযোগ তুলেন!

Card image

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ বলেন, গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা মতে জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে জমির মালিক। এছাড়া অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কেটে সমান করে ফেলেছে তারা।

Card image

কুমিল্লার তিতাসে রাস্তা ছাড়া খালের ওপর তৈরি হচ্ছে পাঁচ কোটি ১২ লাখ টাকার সেতু। তার এক পাশে নেই কোনো সংযোগ রাস্তা, অন্য পাশে রয়েছে গ্রামীণ ভাঙাচোরা কাঁচা রাস্তা। নির্মাণাধীন এই সেতুর চারপাশে রয়েছে শত শত বিঘা ফসলি জমি। এ সেতু নির্মাণে বিপুল পরিমাণ টাকা ব্যয় হলেও সুফল পাবে না এলাকাবাসী। ছোট্ট খালের ওপর এত টাকা ব্যয়ে রাস্তা ছাড়া সেতু নির্মাণ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ। এছাড়া সাতশ মিটার দূরে একই খালের ওপর প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আরেকটি গার্ডার ব্রিজ। সরকারি টাকা লুটপাট ও অপচয় করে এ সেতু নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

Card image

গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মিয়ানমার বংশোদ্ভূত নূর মোস্তফার শাহাদাতের স্বীকৃতি ও শহীদ পরিবারকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ‘স্যাড’ ও ‘জুলাই রেকর্ডস’। জানা গেছে, শহীদ মোস্তফার জন্ম বাংলাদেশে, তবে তার পরিবারের পূর্ব নিবাস আরাকানে। তার বাংলাদেশী জন্ম সনদও রয়েছে। হাসান এনাম বলেন, এটি এই জাতির জন্য লজ্জার যে একজন জুলাই শহীদের স্বীকৃতির জন্য আমাদের মানববন্ধন করতে হচ্ছে, স্মারকলিপি দিতে হচ্ছে। আমরা জেনেছি জুলাইয়ের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি শহীদ নূর মোস্তফার নাম শহীদদের তালিকা থেকে বাদ দিয়েছে। উমামা ফাতেমা বলেন, আমরা পূর্বেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে শহীদ নূর মোস্তফার স্বীকৃতির জন্য স্মারকলিপি দিয়েছিলাম। এছাড়াও তার পরিবারকে সম্মানসূচক নাগরিকত্বের দাবি জানিয়েছিলাম। জুলাই শহীদদের এবং আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

Card image

উপ-প্রেসসচিব আজাদ মজুমদার বলেন, প্রতিবেশীকে খুশি করতে আরেক প্রতিবেশীর থেকে দূরে সরে যাওয়া স্বাধীন জাতির পররাষ্ট্র নীতি হতে পারে না। অতীতে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যা-ই ঘটুক না কেন, এখন থেকে এটি বাংলাদেশপন্থি নীতি হবে। তিনি পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, বাংলাদেশের ভাগের অর্থ ফেরত দেওয়ার দাবি এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের আলোচনাকে তুলে ধরেন। তিনি বলেন, ফ্রান্স এবং ইংল্যান্ড শতাব্দী ধরে অসংখ্য যুদ্ধ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাত মিলিয়েছে। একই যুদ্ধে আমেরিকা জাপানে বোমাবর্ষণ করেছিল, কিন্তু পরে এটিকে মিত্রে পরিণত করেছিল।

Card image

সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে তিন তরুণকে আটক করেছে পুলিশ। তাদের প্রত্যেকের কাছ থেকে একটি ছুরি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈইলাইল গ্রামের তানভির হোসেন (১৮), সাভার উপজেলার আনন্দপুর মহল্লার মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহয়ের পাগলা থানার বাখনখালী গ্রামের সোহানুর রহমান (১৮)। পুলিশের দাবি, আটককৃত তিন তরুণই চলন্ত বাসে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

Card image

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর বলেন, ১/১১ এর সময়েও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হয়েছিলো। তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ ছিল। কিন্তু গণঅভ্যুত্থানের সরকার এ কাজ করেনি। অপরাধীদের ছাড় ও অবৈধ অর্থ সরানোর সুযোগ করে দিয়েছে। আরও বলেন, আলোচিত এস. আলম গ্রুপের মালিকাধীন ব্যাংকগুলো থেকে এস. আলম সংশ্লিষ্টদের অপসারণের মতো কিছু পদক্ষেপ নিলেও ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভূমিদস্যু, দখলবাজ, লুটেরাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা এশিয়াটিক এখনো ব্যবসায় করে যাচ্ছে! আরও বলেন, '২৪-এর বাংলায় ফ্যাসিস্ট লুটেরা, মাফিয়াদের ঠাঁই নেই। উপদেষ্টাদেরও সাবধান করে বলতে চাই, অনতিবিলম্বে লুটেরা, মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

Card image

হামাস নেতা খলিল আল-হাইয়া বলেছেন, 'গাজা যুদ্ধের স্থায়ী অবসান, ইসরাইল কর্তৃক বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের বিনিময়ে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বাকি সব জিম্মিকে মুক্তি দিতে অবিলম্বে ‘বিস্তৃত প্যাকেজ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না।' বৃহস্পতিবার ইসরােইলি হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার পর শুক্রবার সকালে খান ইউনিসের একটি বাড়িতে ইসরাইলি হামলায় ১৩ জনের একটি পরিবারের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ‘রিস্টার্ট ইসরাইল’ নামের প্ল্যাটফর্মে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ যুদ্ধ বন্ধ ও বন্দিমুক্তির দাবিতে ৪৩টি পিটিশনে সই করেছেন।

Card image

ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০২ জন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। মার্কিন সেনাবাহিনীর দাবি, ইয়েমেনের বিদ্রোহী হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেন, ‘এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হ্রাস করা।' তবে হুথিরা বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা তাদের অভিযান চালিয়ে যাবে।

Card image

পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই উপসহকারী সচিব—নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জনগণ-পর্যায়ে সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র সচিব বাংলাদেশের সংস্কার নিয়ে অবগত করেন। বাণিজ্য ঘাটতি কমানোর প্রচেষ্টার কথাও জানান। মার্কিন প্রতিনিধিরা দ্রুত দৃশ্যমান পদক্ষেপের দিকে তাগাদা দেন। কেননা সময় ৯০ দিন। পররাষ্ট্রসচিব এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ ৯০ দিনের বিরতিকে কোনোভাবেই ‘স্থগিত’ হিসেবে দেখছে না বরং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে পারস্পরিক স্বার্থে নতুন পরিস্থিতির সমাধান খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করছে। সম্প্রতি ইউএসএইড কর্তৃক স্বাস্থ্য ও কৃষি খাতে অর্থায়ন হ্রাসের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান পররাষ্ট্র সচিব। আসন্ন রোহিঙ্গা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সমর্থন ও অংশগ্রহণ কামনা করেন।

Card image

হোয়াইট হাউসের সূত্রমতে ইসরাইল মে মাসে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এক বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেওয়া। এতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন তেল আবিবের। হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন। ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক শনিবার রোমে অনুষ্ঠিত হবে। এর আগে জাতিসংঘ বলেছিল, পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয়।

Card image

ডিএমপি জানিয়েছে, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত এক মাসে শেরেবাংলানগর থানা পুলিশ ৬৩টি, হাতিরঝিল থানা পুলিশ ৫৪টি, মোহাম্মদপুর থানা পুলিশ ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৩২টি, আদাবর থানা পুলিশ ৩২টি ও তেজগাঁও থানা পুলিশ ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে। বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের উপস্থিতিতে উদ্ধার মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। যা সংখ্যায় মোট ২৫১!

Card image

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড.খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। তারা রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের গৃহীত কৌশলের প্রশংসা করেছেন তারা।

Card image

বিএসএফ কর্তৃক লাগাতার বাংলাদেশী নাগরিকদের হত্যায় গভীর উদ্বেগ জানিয়েছে এনসিপি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাতে বিএসএফ এর গুলিতে হাসিবুল আলম নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়। একই সাথে ঝিনাইদহ সীমান্তে ওয়াসিম হোসেন নামে যুবককে পিটিয়ে হত্যা করে বিএসএফ। পরবর্তী ওয়াসিমের লাশ নদীতে ফেলে দেয়। এ ধরনের হত্যাকাণ্ড অমানবিকতার চরম দৃষ্টান্তস্বরূপ। আরো বলা হয়, গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রনীতি এখন পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সকল নাগরিকদের নিরাপত্তার নিশ্চিতের আহ্বান জানিয়ে দলটি আরো বলেছে, রাষ্ট্রের তরফ থেকে সীমান্তবর্তী সকল জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং আন্তর্জাতিক আদালতের স্মরণাপন্ন হোন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।