Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

তথ্য ও উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার। এই টাস্কফোর্স স্বচ্ছতার সঙ্গে সংবাদপত্রের প্রকৃত প্রচারসংখ্যা নির্ধারণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে। উপদেষ্টা বলেন, যে-সব সংবাদপত্র সরকারি নীতিমালা মেনে প্রকাশিত হবে, সেসব সংবাদপত্র বিজ্ঞাপনসহ সরকারি সুবিধা পাবে। তিনি বলেন, সংবাদপত্র প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে। এছাড়া সরকার সংবাদ পত্র বন্ধ করতে চায় না উল্লেখ করে ট্যাক্স ঠিক মতো দেয় কিনা খোঁজ নেওয়া দরকার বলেন।

Card image

আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেছেন। আইজিপি বলেন, বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন। ভবিষ্যতেও তারা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এ ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আরও অধিক হারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ প্রেরণে প্রস্তুত রয়েছে।

Card image

সুন্দরবনের ১০ কিলোমিটার পরিবেশগত সংকটাপন্ন এলাকার মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে পরিবেশ মন্ত্রণালয়। এছাড়া উপদেষ্টা রিজওয়ানা হাসানের সভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শব্দদূষণ রোধে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণে সব মন্ত্রণালয় থেকে মতামত নেওয়া হবে। বন অধিদপ্তরের কর্মচারীদের ঝুঁকিভাতা চালু ও বৃদ্ধির প্রস্তাবও পাঠানো হবে। ২০২৫ সালের মধ্যে সরকারি ও বেসরকারি ভবন নির্মাণে কমপক্ষে ৩০ শতাংশ ব্লক ব্যবহার নিশ্চিত করা হবে।

Card image

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য বরাদ্দ ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে চট্টগ্রামেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ক্রাফট ইন্সট্রাক্টররা কারিগরি ব্যাকগ্রাউন্ডের নন। অধিকাংশই অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাশ, যাদের মূল দায়িত্ব ল্যাব সহকারী হিসেবে কাজ করা। তাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীরা প্রকৃত কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হবেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Card image

ঐকমত্য কমিশনের সঙ্গে আজ জাতীয় গণফ্রন্টের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দলের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাসের নেতৃত্বে ছয় সদস্যে বিশিষ্ট প্রতিনিধিদল আলোচনায় অংশ নেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ইতোমধ্যে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন।

Card image

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি অফিস করছেন না। উপদেষ্টার দপ্তর থেকে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। তাকে নিয়েও মন্ত্রণালয়ে নানা ধরনের অভিযোগ উঠেছে। তুহিন ফারাবী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল দলের সদস্য।

Card image

প্রতিদিনই ঢাকার বিভিন্ন স্থানে চোরাগোপ্তা বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ। মিছিলে অংশ নেওয়া অনেকের বিরুদ্ধেই ছাত্র-জনতা হত্যার মামলা রয়েছে। এ অবস্থায় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতারে সব ধরনের ব্যবস্থা নিতে ডিএমপির ক্রাইম ও গোয়েন্দা বিভাগকে নির্দেশ দিয়েছেন। সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট ফরম পূরণের মাধ্যমে রাজধানীর কোন এলাকায় কে থাকেন, কারা রাজধানী ছেড়েছে এবং নতুন করে কারা প্রবেশ করেছে সেসব তথ্য সংগ্রহের ওপরও জোর দেওয়া হয়েছে। গ্রেফতারি পরোয়ানা ও মামলা নিষ্পতি কম হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

Card image

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবকে ‘তথাকথিত’ বলে আখ্যায়িত করার পর ঢাবি ছাত্রদল সভাপতি দুঃখ প্রকাশ করেছেন, কোনো নিজের ভুলকে প্রতিষ্ঠিত করার বদলে তা বিনা দ্বিধায় স্বীকার করে নিয়েছেন। এই মন-মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই। আরো লেখেন, জুলাই আগস্ট বিপ্লব হয়ে যাওয়ার এত মাস পরেও বিপ্লব নিয়ে না আছে কোনো ঘোষণা, না আছে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা। নেপাল ও বলিভিয়ার মতো শত সহস্র উদাহরণ এই পৃথিবীতে রয়েছে যেখানে একটি বিপ্লবকে সংবিধানের মাধ্যমে জাস্টিফাই এবং রেটিফাই করা হয়েছে। তিনি আশা করেন, জুলাই বিপ্লবের ঘোষণা আসবে এবং সেই সাথে আসবে সাংবিধানিক সংযুক্তি। নয়তো রক্তক্ষরণ হওয়ার মতো বক্তব্য সামনে আসতে থাকবে।

Card image

কুমিল্লায় সোমবার বিকেলে আদালতে আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর পচা ডিম নিক্ষেপ করা হয়েছে। কুমিল্লা বারের সাবেক সভাপতি সম্পাদকসহ ৪ আইনজীবীকে কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে উঠানোর সময় তাদের লক্ষ্য করে পচা ডিম ছোড়ে মারেন উত্তেজিত ছাত্র-জনতা। গত ৩ আগস্ট আন্দোলন চলাকালে নগরীর পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত ১২ ফেব্রুয়ারি ইনজামামুল হক রানা বাদী হয়ে ২৬১ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ২৬ আইনজীবীকেও আসামি করা হয়।

Card image

সিইসির সঙ্গে বৈঠক শেষে সাখাওয়াত হোসেন রাজী বলেন, সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব, আমরা আশা করছি সরকার বা ইসি তা আয়োজন করবে। প্রকৃত সংস্কার বলতে যেটা বোঝায় নির্বাচিত সরকারই করবে। রাজী বলেন, ১৬ বছর যত ধরনের আবর্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তাহলেই প্রকৃত নির্বাচন হবে। যারা ডিসেম্বর বলছেন, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। এতে খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে।

Card image

জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। নেতারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত পোষণ করেন। নির্বাচনের জন্য এ সময় ধরেই দ্রুত রোডম্যাপের প্রত্যাশা করেন। তারা বলেন, 'ন্যূনতম সংস্কারের মধ্য দিয়েই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। জনগণের রায়ে যেসব রাজনৈতিক দল সরকার গঠন করবে, তারাই পরবর্তী সংস্কার কার্যক্রমকে ত্বরান্বিত করবে।' প্রশাসনে সব বিএনপির লোকজন বসে আছে-এনসিপির নেতাদের এই বক্তব্য নিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘যিনি এ কথা বলেছেন, তিনিও তো সরকারের উপদেষ্টা ছিলেন। তাহলে তারা কি সব জায়গায় বিএনপির লোক বসাইছেন নাকি? বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে। বিগত সরকারের সময় কোথাও বিএনপির লোক ছিল না।’

Card image

ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস জুলাই গণঅভ্যুত্থানকে তথাকথিত জুলাই আন্দোলন বলার পর অসাবধানতাবশত বলেছেন উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া বলেন, আমি বলতে চেয়েছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির অনেক বিষয় নিয়ে মাথা ঘামায়নি কেননা ফ্যাসিবাদের আমলে সে পরিবেশ ছিলোনা। কিন্তু অসাবধানতাবশত বলে ফেলেছি সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির "র" নিয়েও মাথা ঘামায় না। একেও অসাবধানতাবশত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। এই সময় তিনি গঠনমূলক সমালোচনা ও যৌক্তিক জবাবের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন।

Card image

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সরকার তো বলেনি ডিসেম্বরে নির্বাচন হবে না। এ জন্য আমরা বলেছি ডিসেম্বরের একটা তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক। নজরুল ইসলাম খান বলেন, সরকারের কথা অনুযায়ী নির্বাচন ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে। কাজেই আমাদের সঙ্গে সরকারের পার্থক্য তো বহু মাসের না। আমরা শুধু সরকারকে বলছি, এভাবে না বলে, এভাবে বলেন।

Card image

ঢাবি ছাত্রশিবির এক বিবৃতিতে বলেছে, জুলাই-আগস্টে দিল্লী শাহীর গোলাম ফ্যাসিস্ট হাসিনার জুলুমের বিরুদ্ধে জনগণ ও শিক্ষার্থী সমাজ আত্মত্যাগের অভূতপূর্ব উদাহরণ পেশ করেছিলেন। আরো বলেছে, "তথাকথিত জুলাই আন্দোলন" বলে ছাত্রদলের বক্তব্য শহীদদের রক্তকে অপমান, আহত ও পঙ্গুত্ব বরণকারী গাজীদের সাথে প্রতারণা, এবং ছাত্র-জনতার আত্মত্যাগকে খাটো করে দেখার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। বিবৃতিতে বলা হয়, বাকশালীদের মতো অপমানসূচক শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করার ধৃষ্টতা দেখানো অন্যায্য ও অত্যন্ত নিন্দনীয়। ছাত্রদলের কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।

Card image

এনসিপি যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মার্চ জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং এনসিটিবি-এর পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।