Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

নাটোরের সিংড়ায় খাদ্য অধিদপ্তর লেখা দুই গাড়ি চাল জব্দ করেছে সেনাবাহিনী। চাল জব্দ করে সেনা ক্যাম্পে নেওয়া হয়। চালগুলো আওয়ামী লীগ নেতার মালিকানাধীন বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত জব্দ চাল সিংড়া থানায় হন্তান্তর করেনি সেনাবাহিনী। খুব শীঘ্রই হস্তান্তর করা হবে। দুই গাড়িতে ১৬ টন ২১০ কেজি চাল রয়েছে বলে জানা গেছে। চালগুলোর পূর্ব নিয়ন্ত্রক আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু জানান, সরকারি বিভিন্ন খাতে বরাদ্দকৃত কাবিখাসহ মেম্বার ও চেয়ারম্যানদের কাছ থেকে তিনি চাল কিনে নাটোরে বিক্রি করেন। জব্দকৃত চাল তার বৈধ।

Card image

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, 'বাংলাদেশি নাগরিকদের একটি তালিকা ইতোমধ্যেই ঢাকা পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত ২,৩৬০ জনের তথ্য যাচাই অপেক্ষমাণ রয়েছে।' তিনি বলেন, ‘যেসব বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করছেন, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছি যেন তারা দ্রুত জাতীয়তা যাচাইয়ের কাজ সম্পন্ন করে’।' ২১ মে উড়িশ্যার আইনমন্ত্রী পৃত্বিরাজ হরিচন্দন জানান, রাজ্য প্রশাসনকে অনিবন্ধিত বাংলাদেশিদের শনাক্ত করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ১০ মে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোধে পুশ ব্যাক কৌশল বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে আইনি প্রক্রিয়া ছাড়াই অবৈধ অভিবাসীদের সরাসরি সীমান্তের বাইরে পাঠিয়ে দেওয়া হবে।

Card image

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, চট্টগ্রাম বন্দর যেন দক্ষ ব্যবস্থাপনার ছোঁয়ায় একটি আন্তর্জাতিক লজিস্টিক হাবে পরিণত হয়; যেখানে থাকবে সময়ের গুরুত্ব, পরিবেশ ও প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও সর্বোপরি জবাবদিহি। তিনি বলেন, অতীতের মতো পেছনের দরজার চুক্তি নয়, বরং জনস্বার্থ ও তথ্য-প্রযুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত হলে এই বন্দর হতে পারে ‘দক্ষিণ এশিয়ার পরবর্তী সিঙ্গাপুরের’ ভিত্তিপ্রস্তর। তিনি বলেন, মিয়ানমার এখনো রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। এ পরিস্থিতিতে মানবিক করিডর তৈরি করা হলে তা দেশকে অনিচ্ছাকৃতভাবে একটি ভূরাজনৈতিক সংঘাতের অংশ বানিয়ে ফেলবে। রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনই একমাত্র গ্রহণযোগ্য সমাধান।

Card image

ভারত-পাকিস্তান উত্তেজনার সময় শাহবাজ শরিফের দেশকেই শক্ত সমর্থন দেয় তুরস্ক। তুরস্ক ‘কেবল আদর্শগত নয়, অস্ত্র-সহায়তার মাধ্যমেও পাকিস্তানকে সহযোগিতা দিয়ে যাবে’ বলে ঘোষণা দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে যাতে তারা সীমান্তপারের সন্ত্রাসে সমর্থন বন্ধ করে এবং সেই সন্ত্রাসী পরিকাঠামোর বিরুদ্ধে নিশ্চিত ও যাচাইযোগ্য ব্যবস্থা নেয়।' ভারত সরকার বলছে, 'পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ চলাকালে যে ৩০০-৪০০টি ড্রোন ব্যবহার করেছে ভারতীয় সামরিক ও বেসামরিক অঞ্চল টার্গেট করতে, তার অধিকাংশই তুরস্ক সরবরাহ করেছে। তারা করাচি বন্দরে যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিক শক্তির প্রদর্শনও করেছে।' তুরস্ক বলছে এটি ‘রুটিন পোর্ট কল’ ছিল।

Card image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, ভারতের নিয়ন্ত্রণ রয়েছে, এমন কোনো নদীর পানি পাকিস্তান পাবে না। প্রসঙ্গত, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় ভারত থেকে উৎপন্ন তিনটি নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয় এবং যার উপর নির্ভর করে দেশটির প্রায় ৮০ শতাংশ কৃষিজমি। গত ২২ এপ্রিল এ চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। মোদি বলেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে—এ মূল্য দেবে পাকিস্তানের সেনাবাহিনী, দেবে তাদের অর্থনীতি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, সন্ত্রাসীরা যদি পাকিস্তানের মাটিতে থাকে, তাহলে আমরা তাদের সেখানেই আঘাত করব।

Card image

সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব সাত দিনের মধ্যে বুঝিয়ে দিতে ইউএনও ইশতিয়াক আহমেদকে সময় বেঁধে দিয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ। বৃহস্পতিবার আড়াই শতাধিক কর্মী নিয়ে পৌরসভায় হাজির হয়ে হাইকোর্টের আদেশের কপি দিয়ে এ সময়সীমা বেঁধে দেন তিনি। তাজকিন আহমেদ সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর ২০২৩ সালের ২৩ নভেম্বর বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ বেআইনিভাবে মেয়র পদ শূন্য ঘোষণা করে। পরে উপনির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত স্থগিতাদেশ দেন। পুনরায় নতুন সরকার মেয়র পদ শূন্য করে। তবে তিনি দাবি করেন, আদালতে বিচারাধীন থাকায় সরকারের এ সিদ্ধান্ত অকার্যকর। ১২ জানুয়ারি আদালত মেয়রের দায়িত্ব পালনে কোনো বাঁধা নেই বলেও জানায়।

Card image

যাত্রাবাড়ীতে এনসিপির আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি গত ১৬ বছর কী সেক্রিফাইস করেছে তা জনগণ জানে। দলটি যদি মনে করে যেনতেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করবে, সেটা জুলাই বিপ্লবীরা হতে দেবে না। জুলাই বিপ্লবীরা ঘরে উঠে যায়নি। তারা আবার বের হলে বিএনপি পথ খুঁজে পাবে না।’ বক্তরা বলেন, ‘বিএনপি দিল্লির প্রেসক্রিপশনে চলছে। দলটি ঘোলা পানিতে পাছ শিকার করতে চায়। আরেকটি এক এগারো সৃষ্টি করতে চায়। মব সৃষ্টি করে সড়ক বন্ধ করে জনগণকে দুর্ভোগে ফেলে বিচার বিভাগকে বাধ্য করে মেয়র বানিয়ে নিয়েছে। অবৈধ ইলেকশনের মেয়র যদি ইশরাক হন, তাহলে হিরো আলমের দোষ কোথায়?’ তারা বলেন, ‘বিএনপি নির্বাচন নির্বাচন বলে জিকির করছে। কিন্তু দলটি স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।

Card image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত ১৫ বছরে সংঘটিত অনিয়ম-দুর্নীতির তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির আহ্বায়কের কাছে আগামী ৩০ জুনের মধ্যে তথ্য প্রমাণাদি জমা দেওয়ার আহ্বান জানানো হয়। প্রশাসনের এমন পদক্ষেপকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা, যা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Card image

দুই দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে একদল এসএসসির ফল প্রত্যাশী। তাদের দুই দফা হলো- লিখিত ও বহুনির্বাচনি পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে পাস-ফেল ও জিপিএ হিসাব করা এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা। দুই দফা দাবিতে আগামী রোববার শিক্ষা ভবনের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থী শাহনেওয়াজ পারভেজ বলেন, ২০১৮ সালের আগে এসএসসিতে আলাদা আলাদা পাশ মার্কস ছিল না। এখন লিখিত পরীক্ষায় পাশ করলেও এমসিকিউতে ফেল করলে তাকে ফেল দেওয়া হয়। এটা আমরা চাইছি না।

Card image

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে। ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপির দাবি নয় এটি এ দেশের সাধারণ মানুষের দাবি। তিনি বলেন, আপনি নোবেল বিজয়ী সম্মানী ব্যক্তি, আপনার নিরপেক্ষতা প্রমাণ করে সেই সম্মান ধরে রাখুন। নয়তো তারেক রহমানের নেতৃত্বে ঢাকায় দাবি আদায়ে আন্দোলনে নামবে মানুষ। দাবি আদায় করেই ঘরে ফিরবে তারা।

Card image

টাঙ্গাইলে শেখ হাসিনার বিরুদ্ধে ডামি নির্বাচন ও ভোট চুরির অভিযোগে দায়ের করা মামলা বাদী নিজেই মামলা করার ৪৮ ঘন্টার মধ্যেই প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহার বিষয়ে পরবর্তী ধার্য তারিখের আদেশ দেন আদালত। আইনজীবী আবু রায়হান খান বলেন, 'শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৯৩ জনের বিরুদ্ধে গত সোমবার এ মামলা করা হয়। আদালত ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে বুধবার বাদী আদালতে এসে মামলাটি প্রত্যাহারের দরখাস্ত দিয়েছেন।' মামলার বাদী কামরুল হাসান (৫৫), তিনি অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। আবু রায়হান খান বলেন, মামলা দায়েরের পর বাদী কামরুল হাসান পারিবারিকসহ নানামুখী চাপে অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য মামলা পরিচালনা করতে অপারগতা জানিয়ে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

Card image

জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগের বাংলাদেশে আর ফিরে আসার সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল সময় পার করছে। সকলকে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়ে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বর্তমানে যারা দায়িত্বে আছেন, যারা অন্য পেশায় আছেন বা রাজনীতিবিদ আছেন প্রত্যেকে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এমন কোনো ভূমিকা বা বক্তব্য দেওয়া উচিত হবে না; যাতে নতুন করে উত্তেজনা এবং দেশের সমস্যা সৃষ্টি হবে। তিনি বলেন, এটা অস্বাভাবিক নয় বিভিন্ন দলের কিছুটা মতপার্থক্য থাকবে। তবে আলোচনা করে সমাধান করতে হবে। সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে জামায়াতের কোনো আপত্তি নেই। দুই মাস পরে করলেও আপত্তি নেই। তবে সরকারের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া।

Card image

ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু মহালের দখল নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। একজন নিখোঁজ রয়েছেন। জানা গেছে, পদ্মা নদীর ঈশ্বরদী ও কুষ্টিয়া প্রান্তে বালু মহালের দখল নিয়ে ভেড়ামারা প্রান্তের ইজারাদার কাকন আলী ও ঈশ্বরদী প্রান্তের ইজারাদার সুলতান আলী বিশ্বাস টনির মধ্যে অনেকদিন ধরে বিবাদ চলছে। এরমধ্যে বৃহস্পতিবার হয় অতর্কিত হামলা। ওসি শহিদুল ইসলাম শহীদ বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা ও ঈশ্বরদীর সীমান্ত এলাকায় নদীর মধ্যে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে নৌ-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, দুই পক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত!

Card image

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং এনএসআই-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তারা দেশত্যাগ করতে পারেন।

Card image

বৃহস্পতিবার বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমির শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক হয়। বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।