Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপস করবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্সে দেওয়া পোস্টে খামেনি লিখেছেন, ‘আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’ আরেক পোস্টে তিনি লেখেন, ‘যুদ্ধ শুরু হলো।’ এর আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ - আমরা তাকে বের করে আনবো না, অন্তত এখনই নয়। ’

Card image

ইরান-ইসরায়েল সংঘর্ষের পর বৈশ্বিক উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার ঘোষিত দেশব্যাপী আন্দোলন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের জানান তার বোন নোরিন নিয়াজি, এই অনিশ্চিত সময়ে জাতীয় ঐক্যকে প্রাধান্য দিচ্ছেন ইমরান খান। জেল থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও, তিনি তা আপাতত স্থগিত করেছেন। সরকার পিটিআইকে সংলাপে ফের আহ্বান জানালেও, পূর্ববর্তী আলোচনাগুলো তদন্ত না হওয়ায় ভেস্তে যায়।

Card image

ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে ১৮ থেকে ২১ জুন পর্যন্ত জেরুজালেমে মার্কিন দূতাবাস ও তেল আবিবের কনস্যুলার পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। মার্কিন কর্মকর্তাদের ও তাদের পরিবারকে বাসায় বা নিকটবর্তী নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা উদ্বেগের ভিত্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সতর্কতা জারি করেছে। বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরাইল ত্যাগে সহায়তার বিষয়ে এখনো কোনো পরিকল্পনা জানানো হয়নি। ইসরাইলের প্রধান বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোও বর্তমানে বন্ধ রয়েছে।

Card image

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব ইসরায়েলসহ পুরো বিশ্বেই পড়বে। রাশিয়া আরও বলেছে, ‘আমরা ইসরায়েলি নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি—আইএইএর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর ওপর তাৎক্ষণিকভাবে এ হামলা বন্ধ করুন।’ এছাড়া বিবৃতিতে কিছু পশ্চিমা দেশ ‘সুযোগসন্ধানী আচরণ’ করছে বলে অভিযোগ করা হয়।

Card image

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। ভোর পৌনে পাঁচ দিকে মুষলধারে বৃষ্টির সময় সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করে বিজিবি। এ নিয়ে কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, বিজিবির হেফাজতে থাকা সকলের নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

Card image

কক্সবাজারে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের মামলায় আদালতে তোলা হয়েছে পাঁচ আসামিকে। তাদের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলার অভিযোগ গঠনের জন্য ১ জুলাই সময় নির্ধারণ করেছেন আদালত। আদালতে হাজিরা দেওয়া আসামিরা হলেন- কক্সবাজারের সাবেক ডিসি মো. রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার, ওই আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমদ, আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল। জানা গেছে, আসামিরা অন্তর্বর্তী জামিনে রয়েছেন।

Card image

চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, তারা বুধবারের বৈঠকে অংশগ্রহণ করার বিষয়ে ইতিবাচক চিন্তা ভাবনা করছেন। এর আগে মঙ্গলবার বৈঠকে অংশগ্রহণ না করার কোনো কারণ জানাতে চায়নি জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

Card image

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ নামে একটি অধিদপ্তর গঠন করে অধ্যাদেশ জারি করেছে। জানা গেছে, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রণীত এ অধ্যাদেশ। আরো জানা গেছে, প্রয়োজনে জেলা উপজেলা পর্যায়ে এর শাখা খুলবে সরকার।

Card image

জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজনের নির্দেশ দিয়েছে এনসিপি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করার জন্য আহ্বায়ক এবং সদস্য সচিব নির্দেশনা দিয়েছেন। আর সভা শেষে এই কর্মসূচি পালন করা হবে।

Card image

গণঅভ্যুত্থানের গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আরেকজন সহযোগীকে গ্রেফতার করেছে সিআইডি। তার নাম মো. খোরশেদ আলম। এ নিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, খোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র জনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন। এর আগে গত ১৫ মে একই মামলায় সাবেক তাপসের আরেক ঘনিষ্ঠ প্রতিনিধি এসএম কামাল হায়দারকে গ্রেফতার করেছিল সিআইডি।

Card image

বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, জাতীয় নির্বাচন একটি উৎসব মুখর পরিবেশে হবে। বিএনপি চায় উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তিনি বলেন, গত ১৭ বছর ধরে এ দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন সেই নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে জনগণ। আমরা চাই সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে। বিগত ১৭ বছরের ন্যায় ভবিষ্যতে আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। এই বিএনপি নেতা ২০১৪ সালে কালশীর উর্দুভাষীদের উপর বর্বরোচিত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে, যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

Card image

যুগের সাথে তাল মিলিয়ে ফেসবুক, গুগলসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালার ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলো চাইলে স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল দিতে পারবে। এর জন্য আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। ব্যাংকগুলো তাদের বিজ্ঞাপন এজেন্সির গ্রাহকদের পক্ষে অর্থ পরিশোধ করতে পারবে। তবে অর্থ পরিশোধের আগে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, তা সম্পন্ন করতে হবে। নতুন এই নীতিতে রেমিট্যান্স পাঠানো অনেকটাই সহজ ও ঝামেলাহীন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Card image

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা জানান, নগরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী রোববার থেকে করোনা প্রতিরোধী টিকা কার্যক্রম শুরু করবে চসিক স্বাস্থ্য বিভাগ। প্রথম ধাপে ষাটোর্ধ্ব ব্যক্তি, প্রসূতি, করোনাযুদ্ধে প্রথম সারিতে থাকা ব্যক্তিবর্গ এ টিকা নিতে পারবেন। তিনি জানান, নগরকে সাতটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে প্রাথমিকভাবে ৩০০ ডোজ করে ফাইজারের টিকা পাঠানো হয়েছে। আরও জানান, টিকা নিতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা আগের করোনা টিকা দেওয়ার কার্ড সঙ্গে আনতে হবে।

Card image

মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের বসিলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সাংসদ আ ক ম সারোয়ার জাহান বাদশাহ ঢাকায় গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে সারোয়ার জাহানের বিরুদ্ধে। মোহাম্মদপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যার ঘটনা তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Card image

২০১২ সালে শেরপুরে ডিবি হেফাজতে শেরপুর জেলা কৃষকদলের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী বাচ্চু হত্যার ঘটনায় সাবেক দুই এমপি, সাবেক পুলিশ সুপার, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ডিবির সাবেক ওসিসহ ৩৪ জনের নামে মামলা করা হয়েছে। জানা যায়, ২০১২ সালের ৩ ডিসেম্বর তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান ও সাবেক এমপি আতিউর রহমান আতিকের নির্দেশে তৎকালীন ডিবি ওসি ও কয়েকজন কনস্টেবলসহ শহরের সজবরখিলা মহল্লার তার নিজ বাড়ি থেকে বাচ্চুকে ডেকে নিয়ে যায়। ৪ ডিসেম্বর রাত আড়াইটার দিকে বাচ্চুর নিথর দেহটি তার বাড়িতে রেখে যায় পুলিশ। পরিবারের অভিযোগ, কেবল বিএনপির রাজনীতি করায় তাকে খুন করা হয়েছিল।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।