Web Analytics

কক্সবাজারে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের মামলায় আদালতে তোলা হয়েছে পাঁচ আসামিকে। তাদের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলার অভিযোগ গঠনের জন্য ১ জুলাই সময় নির্ধারণ করেছেন আদালত। আদালতে হাজিরা দেওয়া আসামিরা হলেন- কক্সবাজারের সাবেক ডিসি মো. রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার, ওই আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমদ, আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল। জানা গেছে, আসামিরা অন্তর্বর্তী জামিনে রয়েছেন।

18 Jun 25 1NOJOR.COM

কক্সবাজারে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের মামলায় আদালতে তোলা হয়েছে কক্সবাজারের সাবেক জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকসহ পাঁচ আসামিকে।

নিউজ সোর্স

আত্মসাতের মামলায় আদালতে তোলা হলো সাবেক জজ ও ডিসিকে

কক্সবাজারে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে তোলা হয়েছে কক্সবাজারের সাবেক জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকসহ পাঁচ আসামিকে। তাদের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলার অভিযোগ গঠনের জন্য ১ জুলাই সময় নির্ধারণ করেছেন আদালত।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।