Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার মোট ব্যয় প্রস্তাব করে তাদের ছায়া বাজেট ঘোষণা করেছে, যা জিডিপির ১২ দশমিক ১৪ শতাংশ। প্রস্তাবিত বাজেট ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩২১ কোটি টাকা বা জিডিপির ২ দশমিক ৪৩ শতাংশ, যা আগের অর্থবছরের ২ লাখ ২১ হাজার কোটি টাকার ঘাটতির তুলনায় কম। মঙ্গলবার ঢাকার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন খাতে ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি, ঋণের সুদ পরিশোধে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিবহন, কৃষি, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতেও উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে।

জামায়াতের নেতারা বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে বিরোধীদল হিসেবে প্রথম বিকল্প বাজেট প্রস্তাব। তারা সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও কর্মসংস্থানমুখী অর্থনীতি গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।