Web Analytics
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পাহাড়ি এলাকায় দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগে বুধবার সন্ধ্যায় চার যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার করা হয় এবং রাত ১১টার দিকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে রাত ১২টার সময় তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই কিশোরীর একজন নবম শ্রেণির এবং অপরজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আটক চারজন সাতকানিয়ার ছদাহা ও বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং ভিকটিমদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।