Web Analytics
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূইয়ার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেসরকারি কলেজ সরকারীকরণ বা জাতীয়করণ কার্যক্রম পরিচালিত হয়। জাতীয়করণের পর শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্তাবলি পর্যালোচনা করে প্রযোজ্য বিধি অনুসারে তা জাতীয়করণ করা হয়। তিনি উল্লেখ করেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদি ও নীতিনির্ধারণী বিষয়, যা সরকারের আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা ও জাতীয় বাজেটের সঙ্গে সম্পৃক্ত।

মন্ত্রী প্রদত্ত তথ্যানুসারে, দেশে বর্তমানে ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক ও ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।