Web Analytics
রবিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, রামপুরা জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। জুলাই বিপ্লবের সময় রামপুরায় আমির হোসেন, মায়া ইসলাম ও মো. নাদিমকে হত্যার ঘটনায় এই রায় দেওয়া হয়। একই মামলায় সাবেক এসআই তারিকুল ইসলামকে যাবজ্জীবন এবং সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল দুপুর সোয়া ১২টার দিকে রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। পাঁচ আসামির মধ্যে চারজন পলাতক, একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে কারাগার থেকে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তারা আসামিদের অপরাধের সব তথ্য-উপাত্ত উপস্থাপন করে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

গত বছরের অক্টোবর মাসে মামলার বিচার শুরু হয় এবং ১৫ জুন যুক্তিতর্ক শেষ হয়। নতুন ডিজিটাল প্রমাণ জমা দেওয়ার পর ২৮ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।