Web Analytics
আর্জেন্টিনা থেকে কেপ ভার্দে গামী একটি প্রমোদতরিতে সন্দেহভাজন হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমভি হনডিয়াস নামের জাহাজে ৭০ বছর বয়সি এক পুরুষ যাত্রী অসুস্থ হয়ে সেন্ট হেলেনা দ্বীপে পৌঁছানোর পর মারা যান। তার ৬৯ বছর বয়সি স্ত্রীও অসুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে মারা যান।

হান্টাভাইরাস ইঁদুরবাহিত একধরনের ভাইরাস, যা শুকনো ইঁদুরের বিষ্ঠা থেকে বাতাসে ভেসে আসা কণার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। অস্ট্রেলিয়ার মেটার হেলথ সার্ভিসেসের সংক্রামক রোগ বিভাগের পরিচালক অধ্যাপক পল গ্রিফিন বলেন, হান্টাভাইরাস সাধারণ নয়, তবে এটি মারাত্মক। তিনি উল্লেখ করেন, প্রমোদতরিগুলো সংক্রমণ ছড়ানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করে, কারণ সেখানে বহু মানুষ দীর্ঘ সময় ধরে আবদ্ধ স্থানে থাকে।

গ্রিফিন আরও বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি অনুশীলনের উন্নতি হয়েছে, ফলে প্রমোদতরিতে হান্টাভাইরাস সংক্রমণ অত্যন্ত অস্বাভাবিক।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।