Web Analytics
বিএনপির সংসদ সদস্য রেজা কিবরিয়া বলেছেন, ঋণ খেলাপির কারণে বাংলাদেশের ব্যাংকিং খাত সম্পূর্ণভাবে বেহাল অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজের অভিজ্ঞতা থেকে জানি, অন্য দেশে ৬ শতাংশ ঋণ খেলাপি হলে উদ্বেগ তৈরি হয়, কিন্তু বাংলাদেশে তা ৬১ শতাংশ। তিনি সতর্ক করে বলেন, ব্যাংক খাতে কঠোর পদক্ষেপ না নিলে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয় এবং অর্থমন্ত্রীর প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

রেজা কিবরিয়া বলেন, ব্যাংকিং খাতের দক্ষতা খুবই কম, কারণ সৎ ব্যবসায়ীদের ১৪ থেকে ১৬ শতাংশ সুদে ঋণ নিতে হয়, অথচ ব্যাংক জনগণের কাছ থেকে মাত্র ৫ শতাংশে টাকা সংগ্রহ করে। তিনি জানান, এখন ১ বছর সুদ না দিলে ঋণ খেলাপি ধরা হয়, আগে এটি ছিল ৯০ দিন। মুদ্রাস্ফীতি বিষয়ে তিনি বলেন, এটি কম রাখা জরুরি, কারণ বাণিজ্যিক অংশীদারদের তুলনায় মুদ্রাস্ফীতির পার্থক্য বিনিময় হারকে প্রভাবিত করে।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্থরতার মধ্যে অর্থমন্ত্রী কঠিন পরিস্থিতিতে বাজেট প্রণয়ন করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষায় সামষ্টিক ভারসাম্য রক্ষা ও বৈদেশিক বাণিজ্যিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।