Web Analytics
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। আগামী ২৫ এপ্রিল, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে পরীক্ষা নেওয়া হবে। ১২ এপ্রিল প্রকাশিত নির্দেশনায় কেন্দ্র সচিবদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের তালিকা ডাউনলোড, গ্রুপভিত্তিক আসন বিন্যাস এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি কক্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান গ্রুপের আসনসংখ্যা ১০-এর গুণিতক হতে হবে। পর্যাপ্ত জায়গা না থাকলে নিকটবর্তী সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া যাবে, তবে আসনবিন্যাসের তালিকা পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রকাশ করতে হবে। পরীক্ষার্থীর মুখমণ্ডল হাজিরাপত্রের ছবির সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে এবং প্রক্সি পরীক্ষার সুযোগ থাকবে না। প্রতিটি গ্রুপের জন্য দুটি প্রশ্ন সেট থাকবে এবং ওএমআর শিট সঠিকভাবে পূরণ করতে হবে।

মোবাইল ফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ থাকবে এবং পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পর কেউ প্রবেশ করতে পারবে না। উত্তরপত্র ও হাজিরাপত্র একই দিন রাত ৮টার মধ্যে আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। প্রতিটি পরীক্ষার্থীর জন্য কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে ১২৫ টাকা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।